বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা হাসপাতালে ভর্তি নেইমারদের বিশ্বকাপজয়ী কোচ ইতিহাস গড়ার ম্যাচে মুখোমুখি কলম্বিয়া-উজবেকিস্তান গোবিন্দগঞ্জে গোসলে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি

এশিয়া কাপ ফাইনাল: কত টাকা পাবে ভারত ও পাকিস্তান?

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ Time View

স্পোর্টস ডেস্ক :  দীর্ঘদিনের প্রতীক্ষার পর এবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। খেলাটি নিয়ে উত্তেজনা তুঙ্গে, তবে শুধু মাঠের লড়াই নয়, প্রাইজমানির আকর্ষণও কম নয় এই ম্যাচে।

চ্যাম্পিয়ন দল হিসেবে যে দল শিরোপা ঘরে তুলবে, তারা পাবে ৩ লাখ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ কোটি ৬৪ লাখ টাকা। আর রানার্সআপ দল পাবে ১ লাখ ৫০ হাজার ডলার, অর্থাৎ প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।

যদিও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এখনো আনুষ্ঠানিকভাবে পুরস্কারের এই পরিমাণ ঘোষণা করেনি, তবে আয়োজক কমিটির ঘনিষ্ঠ সূত্রের বরাতে ভারতের ইকোনমিক টাইমস এ তথ্য জানিয়েছে।

প্রতিযোগিতাটির প্রাইজমানি আগের আসরের তুলনায় এবার বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ২০২৩ সালে ওয়ানডে সংস্করণে অনুষ্ঠিত এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ২ লাখ ৫০ হাজার ডলার, আর ২০২২ সালের আসরে এই অঙ্ক ছিল ২ লাখ ডলার।

আজ রাতেই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রায় ২৮ হাজার দর্শকের সামনে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে একে অপরের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। 

কিউএনবি/অনিমা/২৮ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit