বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

এবার আর্শদীপের বিরুদ্ধে আইসিসিতে পিসিবির অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে মাঠে যতটা না উত্তাপ ছিল, মাঠের বাইরে বিতর্ক ততটাই তীব্র। এবার ভারতীয় পেসার আর্শদীপ সিংয়ের বিরুদ্ধে ‘অশ্লীল’ ইঙ্গিতের অভিযোগ তুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক অভিযোগও জানিয়েছে তারা।

সূত্র জানায়, ২১ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত সুপার ফোর ম্যাচ শেষে ঘটনাটি ঘটে। পিসিবির দাবি, ম্যাচ শেষের পর আর্শদীপ একটি অশোভন অঙ্গভঙ্গি করেন, যা খেলোয়াড়সুলভ আচরণের পরিপন্থী এবং আইসিসির আচরণবিধি লঙ্ঘন করে। তারা আর্শদীপের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আইসিসিকে অনুরোধ জানিয়েছে।

এটি চলতি এশিয়া কাপে প্রথম নয়, এর আগেও একাধিকবার দুই দেশের ক্রিকেট বোর্ড পরস্পরের খেলোয়াড়দের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ জানিয়েছে।

১৪ সেপ্টেম্বরের গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে দেওয়া মন্তব্যের জন্য ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকেও শাস্তির মুখে পড়তে হয়েছে। ম্যাচ পরবর্তী বক্তব্যে ভারতীয় সেনাবাহিনীর প্রসঙ্গ টেনে আনায়, পিসিবি বিষয়টিকে ‘গুরুতর আচরণবিধি লঙ্ঘন’ বলে উল্লেখ করে এবং লেভেল-৪ শাস্তির দাবি তোলে। যদিও শেষ পর্যন্ত আইসিসি সূর্যকুমারকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করে।

অন্যদিকে, একই দিনে অনুষ্ঠিত সুপার ফোর ম্যাচে পাকিস্তানের হারিস রউফ ও সাহিবজাদা ফারহানের উদযাপন নিয়েও ভারতীয় বোর্ড বিসিসিআই অভিযোগ তোলে। বিসিসিআইয়ের অভিযোগে বলা হয়, ম্যাচ চলাকালীন দর্শকদের উদ্দেশে রউফের এক ইঙ্গিত ও ফারহানের ব্যাট দিয়ে ‘গুলির ভঙ্গিতে’ উদযাপন করা অনুচিত ছিল।

এইসব ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় উত্তাল আলোচনা। ক্রিকেটপ্রেমীদের মধ্যে এই বিতর্ক তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

পরে আইসিসি হারিস রউফকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করে এবং সাহিবজাদা ফারহানকে সতর্ক করে দেয় ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন।

কিউএনবি/অনিমা/২৮ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit