বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

জেন-জি বিক্ষোভে পেরুতে উত্তাল রাজপথ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সরকারবিরোধী আন্দোলন সপ্তাহের পর সপ্তাহ ধরে তীব্র হচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে। স্থানীয় সময় শনিবারও দেশটির জেন-জি তরুণরা প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের বিরুদ্ধে বিক্ষোভ করতে রাজপথে নামে। এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এর আগে, রাজধানীতে হওয়া বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে, যেখানে ডজনখানেক পুলিশ কর্মকর্তা, প্রতিবাদকারী ও সাংবাদিক আহত হন। এই বিক্ষোভ শুরু হয় ২০ সেপ্টেম্বর, যখন দেশটির পেনশন ব্যবস্থায় এমন একটি সংস্কার আনা হয়, যেখানে ১৮ বছরের ঊর্ধ্বে সব পেরুবাসীর জন্য কোনো একটি পেনশন প্রদানকারীর সঙ্গে যুক্ত হওয়া বাধ্যতামূলক করা হয়। তবে এই বিক্ষোভের পেছনে বড় ভূমিকা রেখেছে প্রেসিডেন্ট বোলুয়ার্তে ও কংগ্রেসের প্রতি দীর্ঘদিনের ক্ষোভও।

দুর্নীতি, চাদাবাজি, সহিংসতাসহ বহু অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের পতনের দাবিতে সপ্তাহখানেক ধরে বিক্ষোভ করছে দেশটির তরুণ প্রজন্ম। সরকার পতনের আগ পর্যন্ত রাজপথ ছাড়বে না, জানায় পেরুর ‘জেন জি’ রা। বিক্ষোভকারীরা বলছে, সরকারের এই সিদ্ধান্ত জনগণের মতামত ছাড়া চাপিয়ে দেওয়া হয়েছে এবং এটি অর্থনৈতিকভাবে অনেকের ওপর চাপ সৃষ্টি করবে। অপরদিকে, সমালোচকরা বলছেন— এই আন্দোলনের অন্যতম কারণ প্রেসিডেন্ট ও কংগ্রেসের অজনপ্রিয়তা এবং দুর্নীতির অভিযোগও। বিশ্লেষকরা মনে করছেন, এই বিক্ষোভ ভবিষ্যতে আরও তীব্র আকার ধারণ করতে পারে, যদি জনগণের উদ্বেগগুলো আমলে না নেয় ক্ষমতাসীন সরকার।

কিউএনবি/অনিমা/২৮ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit