সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

ফের হুমকির মুখে কপিল শর্মা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯১ Time View

বিনোদন নিউজ ডেক্সঃ   বলিউডের জনপ্রিয় কৌতুক সম্রাট কপিল শর্মার জীবনে নেমে এলো নতুন এক ঝড়! একের পর এক হুমকি, ফোন আর ভয়ংকর ভিডিওতে আতঙ্কে দিন কাটাচ্ছিলেন তিনি। বিশাল অঙ্কের অর্থ দাবির পর অবশেষে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের ঝটিকা অভিযানে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হলো মূল অভিযুক্তকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দিলীপ চৌধুরী নামের ওই ব্যক্তি পশ্চিমবঙ্গ থেকে কপিল শর্মার কাছে এক কোটি টাকা চাঁদা (তোলা) দাবি করে ফোন ও ভিডিও পাঠাচ্ছিলেন। শুধু তাই নয়, অভিযুক্ত ভয় দেখানোর জন্য কুখ্যাত গ্যাংস্টার রোহিত গোন্ধরা এবং গোল্ডি বারের নামও ব্যবহার করেন।

পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন, গত ২২ ও ২৩ সেপ্টেম্বর মাত্র দুদিনের মধ্যে কপিলের কাছে প্রায় সাতবার হুমকি ফোন আসে। ঘটনার গুরুত্ব বিবেচনায় পুরো বিষয়টির সঙ্গে কোনো আন্তর্জাতিক বা দেশীয় গ্যাংস্টারের যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

গ্রেপ্তারের পর অভিযুক্তকে ইতোমধ্যেই তদন্তের স্বার্থে মুম্বাই নিয়ে আসা হয়। আদালতে হাজির করা হলে আদালত তাকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এখন পুলিশ তদন্ত করে দেখছে, অভিযুক্ত ব্যক্তি সত্যিই কোনো গ্যাংস্টারের সঙ্গে যুক্ত, নাকি কেবল ভয় দেখিয়ে দ্রুত টাকা আদায়ের চেষ্টা করছিল। এটিই কপিল শর্মার জীবনে প্রথম এমন বিপদ নয়। কিছুদিন আগে কানাডায় তার উদ্বোধিত ক্যাফেতে একাধিকবার গুলিবর্ষণের ঘটনা ঘটে। গত ৪ জুলাই উদ্বোধনের পর ১০ জুলাই এবং পরে ৭ আগস্ট ক্যাফের বাইরে কয়েক রাউন্ড গুলি চলে।

এ ছাড়া মহারাষ্ট্র নবনির্মাণ সেনা সম্প্রতি কপিলের জনপ্রিয় শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’- এর বিরুদ্ধে একটি সতর্কতা জারি করেছে। অনুষ্ঠানে মুম্বাইকে বারবার ‘বোম্বাই’ বলে সম্বোধন করার কারণে কপিলের ওপর ক্ষুব্ধ হন এমএনএস কর্মকর্তারা।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৮ সেপ্টেম্বর ২০২৫/দুপুরঃ ১২.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit