বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

সাবাহ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিলো বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : মোহাম্মদ আবদুল কাদের

ফেডারেশন অব সাবাহ ইন্ডাস্ট্রিজ (এফএসআই) কর্তৃক আয়োজিত এই তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সাবাহ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে।
 

 
বাংলাদেশ প্যাভিলিয়নে ডেপুটি চিফ মিনিস্টারকে স্বাগত জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা। তিনি প্যাভিলিয়নে প্রদর্শিত বাংলাদেশের বিভিন্ন রফতানিযোগ্য পণ্য সম্পর্কে অতিথিদের অবহিত করেন এবং সাবাহ রাজ্যে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে রাজ্য সরকারের সহযোগিতা কামনা করেন।
 
ডেপুটি চিফ মিনিস্টার মেলায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ হাইকমিশনকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের বিভিন্ন পণ্যের ভূয়সী প্রশংসা করেন। এরপর তিনি অংশগ্রহণকারী হিসেবে বাংলাদেশ হাইকমিশন এবং ওই প্রতিষ্ঠানের প্রতিনিধিকে সম্মাননা সনদ তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মেলার অর্গানাইজিং চেয়ারম্যান দাতুক রিচার্ড লিম, আয়োজক প্রতিষ্ঠান ফেডারেশন অব সাবাহ ইন্ডাস্ট্রিজ (এফএসআই)-এর প্রেসিডেন্ট নাটালি ফুং, বিভিন্ন সরকারি দফতরের প্রতিনিধি, ব্যবসায়ী চেম্বারের প্রতিনিধি এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা।
 
হাইকমিশনের পক্ষে উপস্থিত ছিলেন কাউন্সেলর (কনস্যুলার) মো. মোরশেদ আলম, প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ এবং তৃতীয় সচিব (রাজনৈতিক) মো. তানজিম হোসেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আবু বকর সিদ্দিক, মো. পারবেজ হিরা, সাকিব রাফি এবং মুরুগান মার্ক (বিজনেস ডেভেলপমেন্ট সাবাহ)।
 
মেলার দ্বিতীয় দিন ২৭ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহানারা মনিকা ফেডারেশন অব সাবাহ ইন্ডাস্ট্রিজ (এফএসআই)-এর প্রেসিডেন্ট নাটালি ফুং এবং অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে একটি সভা করেন। তিনি সাবাহ অঞ্চলে বাংলাদেশি পণ্যের বাজার প্রসারে তাদের সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি ফেডারেশনকে ভবিষ্যতে একটি ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফরের অনুরোধ জানান এবং তারা এতে আগ্রহ প্রকাশ করেন।
 
এই মেলায় ‘বাংলাদেশ প্যাভিলিয়ন’-এ বিভিন্ন ধরনের খাদ্য ও পানীয়, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, সিরামিকস, প্লাস্টিক পণ্য, তৈরি পোশাক এবং অন্যান্য রফতানিযোগ্য পণ্য প্রদর্শন করা হয়। আশা করা হচ্ছে, এই আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণের মাধ্যমে মালয়েশিয়ার সাবাহ রাজ্যসহ পূর্বাঞ্চলে বাংলাদেশি পণ্যের নতুন বাজার সৃষ্টি হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit