মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

পরিবার-ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি আর চায় না জনগণ: জামায়াত আমির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এ দেশের পরীক্ষিত, পরিচিত, প্রমাণিত, যারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, হকের পক্ষে মদিনার আদলে ইনসাফ কায়েমের পক্ষে, যারা থাকবেন, এবার বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের পক্ষে থাকবে ইনশাল্লাহ।

তিনি বলেন, জনগণ পুরানো পচা রাজনীতি আর আর চায় না। পরিবার ব্যক্তি গোষ্ঠী কেন্দ্রিক রাজনীতি আর চায় না। দলীয় সরকার দেখে চায় না। জনগণ জনগণের সরকার দেখতে চায়। আমরা একটা ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য জোট আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, জামায়াতের গণজোয়ার শুধু ময়মনসিংহ না, সারা বাংলাদেশের একই চিত্র। যুবকরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, আমরা আর ধান্দাবাজি, ধাপ্পাবাজি রাজনীতির সঙ্গে নেই। আমরা কোনো কার্ড এবং বেকার ভাতার সঙ্গেও নেই। আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। সেই নতুন বাংলাদেশ হবে ২৪ এর আকাঙ্ক্ষার বাংলাদেশ ইনশাল্লাহ।

তিনি বলেন, আগের ২৩ বছর আর পরের ৫৪ বছর, এই ৭৭ বছর আমরা দেখেছি। আপনারা কি এ পুরানো রাজনীতি এই বাংলাদেশে আবার চান। আমাদের তরুণ-তরুণীরা চায় না। এমনকি শিশুরাও চায় না। আমাদের মা বোনেরাও চায় না। এই বাংলাদেশের পরিবর্তন চায়। এবারকার নির্বাচন কোনো সাধারণ নির্বাচন না। এবারকার নির্বাচন জাতির কিসমত উপযুক্ত রাস্তার ওপর দাড় করানোর নির্বাচন। 

মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ময়মনসিংহ জেলা আমির আব্দুল করিম, নায়েবে আমির কামরুল হাসান মিলন, আসাদুজ্জামান সোহেল, মহানগর জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ কায়সারসহ ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসন ও নেত্রকোনা জেলার প্রার্থীরা বক্তব্য রাখেন। পরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উপস্থিত সব প্রার্থীকে পরিচয় করিয়ে দেন।

 

 

কিউএনবি/খোরশেদ/০৩ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit