সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়া নিয়ে মুখ খুললেন ফিফা সভাপতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১ Time View

স্পোর্টস ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন ইনফান্তিনো। এবার সেই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন ফিফা প্রধান।

গত বছরের ডিসেম্বরে ফিফা ২০২৬ বিশ্বকাপ ড্রতে ট্রাম্পকে এই শান্তি পুরস্কার দিয়ে সম্মান করে। এ সিদ্ধান্তের পর অনেকই তা নিয়েই প্রশ্ন তুলেছেন। যার ফলে সমালোচনার মুখে পড়তে হয় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে।
একই সময়ে কিছু দেশ ও সমর্থকরা ফিফা বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছিল ট্রাম্প প্রশাসনের নীতি ও কর্মকাণ্ডের কারণে। ইনফান্তিনো এই বয়কটের কোনো সমর্থন করেননি।
সোমবার (২ ফেব্রুয়ারি) স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, ‘যেখানে কখনও ব্যবসা বয়কটের ডাক ছিল না, সেখানে কেন ফুটবলকে বয়কট করা হবে?’ তিনি আরও বলেন, ‘বিশ্ব একটি বিভক্ত জায়গা, সেখানে ফুটবল মাধ্যম হয়ে মানুষকে মিলিয়ে দেয়।’
ইনফান্তিনো আরও বলেছেন, রাশিয়াকে আবার আন্তর্জাতিক ফুটবলে ফিরিয়ে আনার বিষয়টি দেখছেন তারা। রাশিয়া ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর থেকে নিষিদ্ধ ছিল, কিন্তু তিনি মনে করেন বয়কট ও নিষেধাজ্ঞা ঘৃণা ও হতাশা সৃষ্টি করেছে।
ইনফান্তিনো বলেন, ‘আমাদের অবশ্যই রাশিয়াকে ফিরিয়ে আনার বিষয়টি দেখতে হবে। এই নিষেধাজ্ঞা আসলে কোনো সুফল আনেনি, বরং ঘৃণা ও হতাশা বাড়িয়েছে। রাশিয়ার ছেলে-মেয়েরা যদি ইউরোপের মাঠে ফুটবল খেলতে পারে, তবে সেটি শান্তির পথই সুগম করবে।’ 

 

 

কিউএনবি/খোরশেদ/০৩ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit