সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম

জয়পুরহাটে সিতো-রিউ কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ Time View
মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট :  জয়পুরহাটে সিতো-রিউ অভ্যন্তরীণ কারাতে প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে কিং কুইন জিম অ্যান্ড কারাতে একাডেমীর আয়োজনে এ প্রতিযোগিতায় অর্ধশতাধিক প্রতিযোগী অংশ নেয়।প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ.স.ম তিতাস মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহা. হাসিবুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সামস্ মতিন ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খিজির হায়াত প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন এ ধরনের প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে মাদক ও ডিজিটাল ডিভাইস থেকে দূরে রেখে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করে তুলতে সহায়তা করবে।প্রতিযোগীতায় কিং কুইন জিম অ্যান্ড কারাতে একাডেমীর পরিচালক আমানুল্লাহ আমানের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ সিতো-রিউ কারাতে দো এসোসিয়েশনের রেফারি বকুল হোসেন প্রধান প্রশিক্ষক এবং সহকারী  প্রশিক্ষক হিসেবে ইফ্ফাত জেরিন ও মরিয়ম বেগম মেমী প্রতিযোগিতা পরিচালনা করেন। প্রতিযোগীতা শেষে অংশগ্রহণকারী ৫০ জন প্রতিযোগীর মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
কিউএনবি/অনিমা/২৭ সেপ্টেম্বর ২০২৫, /দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit