বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ইসরায়েলের হয়ে কাজ করা ১৫৮ কোম্পানির তালিকা প্রকাশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩ Time View

আর্ন্তজাতিক নিউজ ডেক্সঃ   ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতিতে কার্যক্রম পরিচালনাকারী কোম্পানিগুলোর ডাটাবেসের আপডেট প্রকাশ করেছে জাতিসংঘ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) প্রকাশিত তালিকায় ১১টি দেশের ১৫৮টি প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।আলজাজিরা, রয়টার্স ও ফ্রান্স-২৪-এর প্রতিবেদনে বলা হয়, নতুন তালিকায় এয়ারবিএনবি, বুকিং ডটকম, মটোরোলা সলিউশন্স এবং ট্রিপ অ্যাডভাইজরের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানও রয়েছে। তবে আলস্টম, ওপোডোসহ কয়েকটি প্রতিষ্ঠান এবার বাদ পড়েছে।

অভিযুক্ত বেশিরভাগই কোম্পানিই ইসরায়েলভিত্তিক। কিছু কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রভিত্তিক। এসব কোম্পানি ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলিদের ভূমি দখলে সহায়তা করছে। কোম্পানিগুলো ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েলের হয়ে নির্মাণকাজ, নজরদারি, উচ্ছেদ বা কৃষিজমি ধ্বংসের মতো কার্যক্রমে জড়িত।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলছে, ২০২৩ সালে প্রকাশিত তালিকার সর্বশেষ আপডেট এটি। এবার ৬৮টি নতুন কোম্পানিকে তালিকাভুক্ত করা হয়েছে। আগের তালিকা থেকে সাতটিকে বাদ দেওয়া হয়েছে। কারণ তারা আর কোনো সংশ্লিষ্ট কার্যকলাপের সঙ্গে জড়িত নেই। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেন, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন নীতি যুদ্ধাপরাধের শামিল। দখলদারদের এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৭ সেপ্টেম্বর ২০২৫/বিকালঃ ০২.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit