সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
২০১১ বিশ্বকাপের সেই বিতর্কিত ঘোষণা নিয়ে মুখ খুললেন পুনম পান্ডে শিহাব শাহীনের ‘তুমি আমি শুধু’ সিনেমার আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রীতম–জেফার বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ইরান যুদ্ধের কারণে এশিয়ায় মিত্রদের হারাচ্ছে যুক্তরাষ্ট্র? কাগজপত্র থাকলে সৌদিতে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ বিদায়বেলায় মাশরাফী-সাকিবের কথা মনে করলেন রুবেল বড়পুকুরিয়ার কয়লায় আগুন, অপচয় রোধে নেই কোন উদ্বেগ, লাভবান হচ্ছে গাদ ব্যবসায়ীরা  নেত্রকোনায় উৎসব মুখর পরিবেশে মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন এআই প্রযুক্তিতে বদলে যাবে ব্যাংকিং খাত: শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সেমিনারে বক্তারা লেবাননে যিশুর মূর্তি ভাঙচুর করেছে ইসরায়েলি সেনা, স্বীকার করলেন নেতানিয়াহু

আইসিসির শাস্তি পেলেন রউফ, ফারহান ও সূর্যকুমারকে তিরস্কার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২ Time View

স্পোর্টস ডেস্ক : হারিস রউফ হাতের আঙুল দিয়ে প্রথমে ৬ ও পরে শূন্যের ইঙ্গিত করেন। সমর্থকরা ধারণা করে নেন, ৬ এর মাধ্যমে অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের দাবিকৃত ভারতের ৬টি যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়ে ইঙ্গিত করেছেন তিনি, শূন্য দিয়ে ‍বুঝিয়েছেন পাকিস্তানের কোনো যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়নি। রউফ সীমানার কাছে ফিল্ডিংয়ের সময় ভারতীয় দর্শকদের দিকে ফিরে শূন্য থেকে হঠাৎ করে কিছুর পড়ে যাওয়ার দৃশ্যায়নও করে দেখান। সমর্থকরা বলছেন, এটা বিমান ভূপাতিত করার ইঙ্গিতপূর্ণ।


ফারহান ও রউফের অভিব্যক্তি আচরণবিধির লঙ্ঘন দাবি করে আইসিসির কাছে অভিযোগ করেছিল ভারত। ক্রিকবাজের খবর, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আজ রউফকে শাস্তি দিয়েছে। তিনি আচরণবিধির লেভেল-১ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন। এ জন্য জরিমানার পাশাপাশি সতর্কও করা হয়েছে তাকে। যদিও জরিমানার পরিমাণ জানা যায়নি। ফারহানকে তিরস্কার করে করা হয়েছে সতর্ক।

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে মাঠের বাইরের উত্তাপ চরমে পৌঁছেছিল গত ১৪ সেপ্টেম্বর। গ্রুপপর্বে দুদলের মুখোমুখি দেখায় ভারতের ক্রিকেটাররা পাকিস্তানিদের সঙ্গে হ্যান্ডশেক করেননি। ওই ম্যাচে টসের সময়ও সূর্যকুমার সালমান আলী আগার সঙ্গে হাত মেলাননি। পরে সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক জয়টা অপারেশন সিন্দুরে অংশ নেওয়া সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করেছিলেন।

সূর্যকুমারের ওই মন্তব্য খেলার মধ্যে রাজনীতি টেনে নিয়ে আসা দাবি করে পাকিস্তানও ভারতের কাছে অভিযোগ করে। আইসিসি সূর্যকুমারের দোষ খুঁজে পেয়েছে। টিম ইন্ডিয়া দলপতিকে তিরস্কার করেছে তারা।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit