শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মুয়াম্মার গাদ্দাফির আমলে লিবিয়ার কাছ থেকে নির্বাচনী প্রচারের জন্য তহবিল সংগ্রহের চেষ্টার দায়ে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) প্যারিসের একটি ফৌজদারি আদালত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে তাকে এই কারাদণ্ড দেন। এক মাসের মধ্যে এই কারাগারে যেতে হতে পারে এই রাজনীতিবিদকে।

সারকোজির বিরুদ্ধে অভিযোগ– ২০০৫ সালে যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখন নির্বাচনী প্রচারণার জন্য গাদ্দাফির কাছ থেকে অর্থ নেয়ার চেষ্টা করেছিলেন। বিনিময়ে লিবিয়ার তৎকালীন সরকারকে বৈধতা দেয়ার কথা ছিলো। যদিও বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন সারকোজি।

এই রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন নিকোলাস সারকোজি। আপিল করলেও ফ্রান্সের সাবেক প্রেসিডেন্টকে কারাগারে যেতে হতে পারে। আর তা হলে তিনিই হবেন কারাবন্দি প্রথম ফরাসি প্রেসিডেন্ট।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit