সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
২০১১ বিশ্বকাপের সেই বিতর্কিত ঘোষণা নিয়ে মুখ খুললেন পুনম পান্ডে শিহাব শাহীনের ‘তুমি আমি শুধু’ সিনেমার আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রীতম–জেফার বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ইরান যুদ্ধের কারণে এশিয়ায় মিত্রদের হারাচ্ছে যুক্তরাষ্ট্র? কাগজপত্র থাকলে সৌদিতে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ বিদায়বেলায় মাশরাফী-সাকিবের কথা মনে করলেন রুবেল বড়পুকুরিয়ার কয়লায় আগুন, অপচয় রোধে নেই কোন উদ্বেগ, লাভবান হচ্ছে গাদ ব্যবসায়ীরা  নেত্রকোনায় উৎসব মুখর পরিবেশে মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন এআই প্রযুক্তিতে বদলে যাবে ব্যাংকিং খাত: শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সেমিনারে বক্তারা লেবাননে যিশুর মূর্তি ভাঙচুর করেছে ইসরায়েলি সেনা, স্বীকার করলেন নেতানিয়াহু

সাবেক এফবিআই প্রধান জেমস কোমির বিরুদ্ধে অভিযোগ গঠন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কোমির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ গঠন করে দেশটির বিচার বিভাগ। কোমির বিরুদ্ধে আনা অভিযোগ, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর মার্কিন সিনেটের এক শুনানিতে কোমি দাবি করেন, তিনি কোনো এফবিআই কর্মকর্তাকে গণমাধ্যমে বেনামি সূত্র হিসেবে কথা বলার অনুমতি দেননি।

আইনজীবীরা বলেছেন, এ বক্তব্য মিথ্যা ছিল। শুনানিতে গুরুত্বপূর্ণ তথ্য গোপন রেখে আইন প্রণয়নের কাজ ব্যাহত করার অভিযোগও আনা হয়েছে কোমির বিরুদ্ধে। কোমি ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত এফবিআইয়ের প্রধান ছিলেন। ট্রাম্প তার প্রথম মেয়াদের কিছুদিনের মধ্যেই তাকে বরখাস্ত করেন।
 
কোমির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর ট্রুথ সোশ্যালে এক উদযাপনমূলক পোস্ট লেখেন, ‘এটা আমেরিকার জন্য ন্যায়বিচার! আমাদের এই দেশ এখন পর্যন্ত সবচেয়ে যে খারাপ মানুষটির মুখোমুখি হয়েছে, তাদের অন্যতম জেমস কোমি, এফবিআইয়ের সাবেক দুর্নীতিবাজ প্রধান।’
 
অন্যদিকে এর প্রতিক্রিয়ায় কোমি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় বলেন, ‘বিচার বিভাগের কারণে আমার মন ভেঙে গেছে। তবে কেন্দ্রীয় বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা আছে এবং আমি নির্দোষ। তাই বিচার হোক এবং আস্থা থাকুক।’
 
বিষয়টাকে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিশোধমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে দেখছে বিরোধী ডেমোক্র্যাটরাও। কোমির বিরুদ্ধে অভিযোগ গঠনের খবরের সাথে সাথেই ভার্জিনিয়ার সিনেটর মার্ক ওয়ার্নারসহ ডেমোক্র্যাট নেতারা এর সমালোচনা করেন।
 
২০১৫ সালে প্রথমবার প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার পর থেকেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের জেলে পাঠানোর হুমকি দিয়ে আসছিলেন ট্রাম্প। তবে তার প্রশাসন এই প্রথম কোনো প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে বিচার বিভাগের মাধ্যমে অভিযোগ দায়ের করতে সফল হলো।
 
ট্রাম্পের আরও কয়েকজন সমালোচকের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করছে তার বিচার বিভাগ। তাদের মধ্যে রয়েছেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস ও ট্রাম্পের প্রথম মেয়াদে তার জাতীয় নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা জন বোল্টন।
 
যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে রাজনৈতিক চাপমুক্ত রাখার জন্য দেশটিতে কয়েক দশকের পুরোনো কিছু নিয়মকানুন রয়েছে। ট্রাম্পের সমালোচক ও প্রতিপক্ষের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যদিয়ে এসব নিয়মকানুন লঙ্ঘন করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit