সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করবে বাংলাদেশ-মালয়েশিয়া পদত্যাগের চাপে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ লেবানন ছাড়বে না: প্রতিরক্ষামন্ত্রী ২৫০ কিমি গতিতে ডিভাইডারে ধাক্কা! ঘটনাস্থলেই প্রাণ গেল দুইজনের বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন দাবানলের গ্রাসে কানাডার লিটন, সরানো হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট

এআই প্রযুক্তিতে বদলে যাবে ব্যাংকিং খাত: শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সেমিনারে বক্তারা

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩৭ Time View

ডেস্ক নিউজ : শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ব্যাংকিং খাতের আধুনিকায়ন ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নিয়ে ‘রিশেপিং দ্যা ব্যাংকিং সেক্টর ইন বাংলাদেশ: দ্যা রোল অব ফিনটেক অ্যান্ড এআই’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ব্যবসায় প্রশাসন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনারে দেশের ব্যাংকিং খাতকে আধুনিক, দ্রুত ও গ্রাহকবান্ধব করতে ডিজিটাল কারেন্সি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। তিনি বলেন, বিশ্বব্যাপী ব্যাংকিং খাত দ্রুত প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। ফিনটেক ও এআইয়ের ব্যবহারে আর্থিক সেবা আরও দ্রুত, নিরাপদ ও কার্যকর হচ্ছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যতের প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে ফিনটেক ও এআইভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জনের বিকল্প নেই।

সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোবারক হোসেন, রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. বেহজাদ নুর এবং সিএসই বিভাগের ফয়সাল ইমরান।

এছাড়া পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক আবু লাইস মো. শামসুজ্জামান, ডেপুটি জেনারেল ম্যানেজার কামরুজ্জামান খান এবং শান্তিনগর শাখার এজিএম ও শাখা প্রধান উজ্জল কুমার শাহাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী সেমিনারে অংশ নেন।

বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, গবেষণা এবং দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে দেশের ব্যাংকিং খাতকে আরও আধুনিক, স্বচ্ছ ও গ্রাহকবান্ধব করে তোলা সম্ভব।

কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৬,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit