রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

রোজাকে বিয়ের পর অভিনন্দন জানিয়েছি, তাহসানও আমাকে জানিয়েছিল: মিথিলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ Time View

বিনোদন ডেস্ক : শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টায় রুম্মান রশীদ খানের সঞ্চালনায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে প্রচার হবে পর্বটি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে প্রথম বিভাগ নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর করেন রাফিয়াত রশিদ মিথিলা।

পরবর্তীকালে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয়বারের মতো স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি। আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে সিজিপিএ ফোরের মধ্যে ফোর পেয়ে ‘চ্যান্সেলর গোল্ড মেডেল’ অর্জন করেন। ২০১৪-২০১৬ শিক্ষাবর্ষে সব বিভাগের মধ্যে মিথিলাই সর্বোচ্চ সিজিপিএ পান। সফলতার সঙ্গে ব্র্যাক ইন্টারন্যাশনালে ১৭ বছর চাকরিও করছেন তিনি।

একাডেমিক ক্যারিয়ারে এত সাফল্যের পরও সামাজিক মাধ্যমে প্রায়ই নানা কারণে বুলিং হতে হয় এই মিথিলাকে। তবে তিনি সমালোচনাকে কিভাবে সামাল দেন, সেই বিষয়ে পডকাস্টে জানিয়েছেন অভিনেত্রী। এ ছাড়া, ওপার বাংলার আলোচিত নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে তার সংসারের বর্তমান স্ট্যাটাস নিয়েও মিথিলা তার অবস্থান পরিষ্কার করেন।
সেইসঙ্গে এই পডকাস্টে ড. মিথিলা তার সন্তানের বাবা তাহসান খানকে নিয়েও এমন কিছু কথা বলেছেন, যা আগে কখনও বলেননি। তিনি বলেন, ‘রোজা আহমেদকে বিয়ের পর আমি যেমন তাহসানকে অভিনন্দন জানিয়েছি, সৃজিত মুখার্জিকে বিয়ে করার পর তাহসানও আমাকে অভিনন্দন জানিয়েছিলেন।’

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit