বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

সাইফ আলী খানের ওপর হামলার দায় স্বীকার বাংলাদেশির

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৪৫ Time View

বিনোদন ডেস্ক : ভারতের বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার দায় স্বীকার করেছেন মোহাম্মদ শরীফুল ইসলাম ওরফে বিজয় দাস নামে এক বাংলাদেশি। ২০২৫ সালের জানুয়ারিতে বান্দ্রায় সাইফের বাড়িতে প্রবেশ করেন শরীফুল। ওই সময় দেখা ফেলায় ধারাল অস্ত্র দিয়ে বলিউডের এ অভিনেতার ওপর হামলা চালান তিনি।

ঘটনার পর তাকের পুলিশ গ্রেপ্তার করে আদালতে নিয়ে গেলে ওই সময় শরীফুল বলেছিলেন তিনি সাইফের বাড়িতে যাননি এবং তার ওপর কোনো হামলাও চালাননি। তিনি দাবি করেছিলেন, তাকে ফাঁসানো হয়েছে। তবে গতকাল শুক্রবার আদালতের কাছে শরীফুল বলেন তিনি সাইফের ওপর হামলা চালিয়েছিলেন। এরসঙ্গে তিনি শাস্তি কম দিতেও আদালতে অনুরোধ করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস শনিবার (২৯ আগস্ট) জানিয়েছে, শরীফুলকে যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সেটির সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। সংবাদমাধ্যমটি আরও বলেছে, শরীফুলের বিরুদ্ধে হওয়ার মামলা একদমই প্রাথমিক অবস্থায় আছে। সম্প্রতি এটির বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এরমধ্যেই শরীফুল এর দায় স্বীকার করলেন।
শরীফুলের আইনজীবী ভিপুল দুসিং বিষয়টি নিশ্চিত করে বলেছেন, “তিনি যে অপরাধ করেছেন তার জন্য অনুতপ্ত। এ কারণে নিজের দায় স্বীকার করেছেন এবং আদালতের কাছে কম শাস্তির আবেদন করেছেন।”গতকাল শুক্রবার বিচারক মাহেশ রামরাওয়ের সেশন আদালতে শরীফুলকে তোলা হয়।
২০২৫ সালের ১৬ জানুয়ারি বান্দ্রাতে সাইফ খানকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। এর দুইদিন পর থানে থেকে শরী্ফুলকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে জানা যায় তার নাম শরীফুল। কিন্তু ভারতে বিজয় দাস ছদ্মনামে থাকছিলেন তিনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit