বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

ফুলবাড়ীতে বে-সরকারি সংস্থা রিক এনজ্ওি’র মাঠকর্মী কর্তৃক গ্রাহকদের টাকা আত্মসাৎ॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৬ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর মাঠ কর্মী দৈক্ষ্যানাথ বর্মন এনজিওতে কর্মরত থাকা অবস্থায় ৫৬ জন এর সদস্যের মোট ১৭ লক্ষ ২০ হাজার টাকা আত্মসাৎ করেন। এই ঘটনায় ব্রাঞ্চ ম্যানেজার মঞ্জুরুল হক গত ২৮/০৮/২০২৫ইং তারিখে ফুলবাড়ী শাখার দৈক্ষ্যানাথ বর্মন এর নামে একটি মিছিং ডায়েরী দায়ের করেন।

পরবর্তীতে গত ০১/০৯/২০২৫ইং তারিখে ব্রাঞ্চ ম্যানেজার মঞ্জুরুল হক মাঠকর্মী দৈক্ষ্যানাথ বর্মন এর নামে ফুলবাড়ী থানায় একটি টাকা আত্মসাতের একটি মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন দৈক্ষ্যানাথ বর্মন ২১ টি সমিতির ৫৪৩ জন সদস্যের মধ্যে ৫৬ জনের সর্বমোট ১৭ লক্ষ ২০ হাজার টাকা আত্মসাৎ করেন। এছাড়াও এনজিও কর্তৃক প্রদত্ত ১১০ সিসির একটি মটরসাইকেল আত্মসাৎ করেন।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলার রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মনঞ্জুরুল হক বলেন, সে ২১টি সমিতির কার্যক্রম পরিচালনা করত। সে সমিতিগুলোর ৫৬ জন সদস্যের টাকা উত্তোলন করে নিজে আত্মসাৎ করেন। আমরা লেজার বই তদন্ত করতে গিয়ে এই টাকা আত্মসাতের বিষয়টি ধরতে পারি। এ বিষয়ে আমরা ০৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করি। যাহার মামলা নং-০২, তারিখ: ০২/০৯/২০২৫ইং। ধারা-৪০৬/৪২০।

এ বিষয়ে বেতদিঘী ইউপির শহীদপুর গ্রামের মঞ্জুয়ার, মেলা বাড়ী গ্রামের ইয়াহিয়া সহ আরও অনেকে জানান, এ এনজিওতে তার মাধ্যমে টাকা জমা প্রদান করি কিন্তু এই টাকা তাদের লেজার বইতে উঠেনি। এমন ভূক্তভোগী আমরা ছাড়াও আরও অনেকে রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit