মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। জাজিরার পিআইও’র রছরে অর্ধকোটি টাকা ঘুষ বাণিজ্য! দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকার, জাজিরায় ১৫ জেলে আটক উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ যন্তর মন্তরে গেট টপকে বিক্ষোভ, আটক সিজেপির নেতাকর্মীরা ভারতের সিইসি অপসারণের প্রক্রিয়া কী, আইনে যা আছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হাজার গোলের মাইলফলকের আরও কাছে পর্তুগিজ মহাতারকা রোনালদো

দুর্গাপুরে বিনামুল্যে শিক্ষা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বারমারী বিডি (০৪২২) এর উদ্যোগে এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক সহযোগীতায় প্রকল্পের ২৮৩জন শিশুদের মাঝে বিনামুল্যে শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এ সামগ্রী বিতরণ করা হয়।

কম্পেশন মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ সমাগ্রী বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বারমারী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন দাস, এনসিসি চেয়ারম্যান কম্প কুমার ¤্রং, প্রকল্প ব্যবস্থাপক এলিসন ঘাগ্রা প্রমুখ। বিতরণকৃত সামগ্রীর মাঝে, খাতা, কলম, ইংরেজী গ্রামার বই, লন্ড্রী সাবান, লাইফবয় সাবান, হুইল পাউডার, মশারী এবং ছোট শিশুদের জন্য ৮পিছ ডিম, ৫০০গ্রাম হরলিকস, ২৫০ ফ্রেশদুধ রয়েছে।

প্রকল্প ব্যবস্থাপক এলসিন ঘাগ্রা বলেন, আমাদের কম্প্যাশনে ২৮০ জন স্পনছর শিক্ষার্থী রয়েছে। স্পনছর শিশুদের জীবনমান উন্নয়নে জন্য কাজ করে থাকি। ইতোমধ্যে পড়াশোনায় দুর্বল শিশুদের কোচিং, চলামান বর্ষায় স্বাচ্ছন্দের স্কুলে আসার জন্য জুতা, ছাত্রা, ব্যাগ সহ শিক্ষা উপকরণ, হাইজিন সামগ্রী বিতরণ করা হয়েছে। তাদের বিনোদন ক্লাশ, বিষয় ভিত্তিক প্রশিক্ষণ, শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা নিয়ে প্রতিবছরই সেমিনার করা হয়ে থাকে। শিক্ষার্থীদের একধাপ এগিয়ে নিয়ে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit