বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নোলানের ছবির জন্য ‌‘স্পাইডার-ম্যানের’ শুটিং পেছাতে অনুরোধ করেন টম হল্যান্ড জর্ডানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা সকালে খালিপেটে কাঁচা হলুদ চিবিয়ে খাচ্ছেন? জেনে নিন উপকারিতা হরমুজ খুলে দিলেও ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়: যুক্তরাষ্ট্র সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন স্পিকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ও স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী

পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক যুবককে হত্যার দায়ে ৩ জনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ৬ মাস করে কারাদণ্ড দেয়া হয়। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামের শাহআলম হাওলাদারের ছেলে মো. সোহাগ হাওলাদার, বড় শৌলা গ্রামের মো. মনির মৃধার ছেলে মো. সোহাগ মৃধা ও ছোট শৌলা গ্রামের মো. আজিজ মল্লিকের ছেলে মো. শাহীন মল্লিক। এই তিনজনের মধ্যে সোহাগ হাওলাদার ছাড়া বাকি দুইজন পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৪ এপ্রিল বিকেলে উপজেলার বড়শৌলা গ্রামের মো. আনোয়ার মিস্ত্রীর ছেলে আরিফুল ইসলাম (১৮) বাড়ি থেকে বের হন। এরপর সে আর ফেরেনি। এরপর ১৮ এপ্রিল সকালে স্থানীয়রা বড়শৌলা খালে আরিফুলের মরদেহ ভাসতে দেখে। মরদেশের মাথায়, বুকে, পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিলো।

এরপর নিহতের মা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা দায়ের করেন। পরে ৩ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার এই আদেশ দেন আদালত।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit