বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

মেসির পরিবারের নির্দেশেই ইন্টার মায়ামি চলে, দাবি সাবেক তারকার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ Time View

খেলার নিউজ ডেক্সঃ  লিওনেল মেসি যুক্তরাষ্ট্রে পা রাখার পর থেকেই ইন্টার মায়ামিকে ঘিরে এক অন্য রকম আবহ তৈরি হয়েছে। লিগ কাপ, সাপোর্টার্স শিল্ড ও এমভিপি সম্মান—মাঠে দারুণ প্রভাব ফেললেও ক্লাবের ভেতরের চিত্র একেবারেই উল্টো বলছেন সাবেক এমএলএস ও লিডস ইউনাইটেড তারকা মাতেউস ক্লিখ। তার দাবি, ইন্টার মায়ামি এখন কার্যত ‘মেসিদের ক্লাব’, যেখানে খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফ—কাউকেই স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় না।

ফুট ট্রাককে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লিখ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি মায়ামিতে যেতে কাউকেই সুপারিশ করব না, যতদিন মেসি এখানে আছে। এটা একটা বিপর্যয়! খেলোয়াড়রা চলে যাচ্ছে, কোচ আর ফিজিওরা চলে যাচ্ছে। পুরো সংগঠনটাই এলোমেলো। মেসির বাবা মূলত ক্লাব চালান। কিছুই তাদের অনুমতি ছাড়া হয় না।’

পোলিশ এই মিডফিল্ডার আরও যোগ করেন, ‘সবার মুখের ভাষাও এখন স্প্যানিশ। আরেকটা বড় সমস্যা হলো, স্টেডিয়ামটা মায়ামি শহর থেকে ৪৫-৫০ মিনিট দূরে। ইন্টার মায়ামির সঙ্গে মেসির প্রভাব নিয়ে শুরু থেকেই আলোচনার শেষ নেই। ডেভিড বেকহ্যাম নিজে তাকে যুক্তরাষ্ট্রে আনতে বড় ভূমিকা রাখলেও, ক্লাব পরিচালনায় মেসি পরিবার অতিরিক্ত প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ উঠছে নিয়মিত।

ক্লিখের মতে, এমএলএস-এ খেলতে চাইলে অন্য ক্লাবগুলো ভালো বিকল্প হতে পারে। ‘নিউইয়র্কে যাওয়া ভালো। রেড বুলসের দুর্দান্ত স্টেডিয়াম আছে, ম্যানসিটি ক্লাবও চমৎকার এক স্টেডিয়াম তৈরি করছে। ন্যাশভিল হলে আরও ভালো—অসাধারণ জায়গা। কলম্বাস, সিনসিনাটি, পোর্টল্যান্ড বা সিয়াটলে দারুণ পরিবেশ আছে।

এদিকে, সমালোচনা সত্ত্বেও মেসি কিন্তু মায়ামিতেই থাকছেন। চলতি মৌসুম শেষে তার বর্তমান চুক্তি শেষ হলেও শিগগির নতুন চুক্তি সই করবেন বলে জানা গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে, বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি ৪০ বছর বয়স পেরিয়েও ইন্টার মায়ামির জার্সিতে খেলতে দেখা যেতে পারে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৩ সেপ্টেম্বর ২০২৫/বিকালঃ ০৪.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit