রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নওগাঁ ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী ডাবলুর গণসংযোগ

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৯ Time View
সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশের রুপকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ মাহবুবুর রহমান ডাবলু মতবিনিময়, লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।
রোববার বিকেলে তিনি নওগাঁ সদর উপজেলার ফতেপুর বাজারে এ প্রচারণা করেন। মোঃ মাহবুবুর রহমান ডাবলু নওগাঁ সরকারি কলেজ ছাত্র সংসদের প্রথম ভিপি, কলেজ শাখার জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিএনপির তথ্য সংগ্রহ কমিটির সদস্য। ফতেপুর বাজারে সাধারণ মানুষের সাথে  মতবিনিময়, তাদের আশা-আকাঙ্ক্ষার কথা এবং বিএনপির রাষ্ট্র মেরামতের রূপরেখা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এসময় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি।

মনোনয়ন প্রত্যাশী মোঃ মাহবুবুর রহমান ডাবলু বলেন- ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের কর্মসূচি ছিল মানবিক, গণতান্ত্রিক ও গণঅধিকারভিত্তিক রাজনীতির পথে আরও এক দৃঢ় পদক্ষেপ।  নওগাঁ একটি গুরুত্বপূর্ণ জেলা হওয়ার পর কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত। মানুষের মাঝে একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।  আর এই পরিবর্তনকে বুকে ধারণ করে মানুষে প্রত্যাশার কাছে নিজের অবস্থান তুলে ধরতে পারলে ইনশাল্লাহ দল আমাকে মূল্যায়ন করবে। আধুনিক নগরায়ন, সন্ত্রাস, দূর্নীতি, মাদকমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠন করাই আমার অঙ্গীকার।

তিনি আরো বলেন- ধানের শীষ মানুষের আশা-আঙ্খার প্রতীক। দীর্ঘদিন মানুষ ধানের শীষে ভোট দিতে পারেনি। নওগাঁ ধানের শীষ প্রতীকের আতুরঘর। আমাদের আরো যেসকল নেতাকর্মী আছেন সবাই ধানের শীষের জন্য যোগ্য। দল যাকেই মনোনয়ন দিবে বা যার উপর আস্থা রাখবে আমরা সবাই তার জন্য ধানের শীষের পক্ষে মাঠে কাজ করবো।

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল আলম, নওগাঁ জিয়া পরিষদের সভাপতি মোকছেদ আলী, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সৌরভ খান ও ডা. শরিফুল ইসলাম সহ আরো অনেকে।

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit