বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীজি (সাঃ) জীবন নিয়ে সকল ঘরে ঘরে আলোচনা করা অত্যাবশ্যক-ছারছীনার পীর ছাহেব

বাঁচা-মরার ম্যাচে শ্রীলংকাকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে আফগানিস্তান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে টিকে থাকতে জয়ের বিকল্প নেই আফগানিস্তানের। শঙ্কা আছে শ্রীলংকারও, রুখতে হবে বড় ব্যবধানের হার। এই ম্যাচে চোখ বাংলাদেশেরও। লংকানরা হেরে গেলেই বিদায় নেবে লিটন ব্রিগেড। এমন ত্রিমুখী সমীকরণের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রশিদ খান।

টি-টোয়েন্টিতে আটবার মুখোমুখি হয়েছে শ্রীলংকা ও আফগানিস্তান। এরমধ্যে লংকানরা পাঁচবার ও আফগানরা তিনবার জয় পেয়েছে। সমীকরণ মেলানোর ম্যাচে লঙ্কানরা একাদশে বদল নাও আনতে পারে, তবে আফগান শিবিরে পরিবর্তন আসতে পারে কয়েকটি।

সমীকরণ বলছে, আফগানিস্তানের বিপক্ষে শ্রীলংকা জিতলেও, লংকানদের সঙ্গে সুপার ফোরে খেলবে বাংলাদেশ। তখন শ্রীলংকার পয়েন্ট হবে ৬, বাংলাদেশের পয়েন্ট থাকবে ৪ এবং আফগানিস্তান ২ পয়েন্ট নিয়ে বিদায় নেবে।

শ্রীলংকার বিপক্ষে জয় পেলে সুপার ফোর নিশ্চিত হবে আফগানিস্তানের। শ্রীলংকা ও বাংলাদেশের পয়েন্ট সমান ৪ করে হলেও রান রেটে সবার চেয়ে এগিয়ে থাকবে আফগানরাই। বর্তমানে আফগানিস্তানের রান রেট ২.১৫০, শ্রীলংকার ১.৫৪৬ ও বাংলাদেশের -০.২৭০। 

আফগানিস্তানের জয়ে রান রেটের হিসাবে বসতে হবে বাংলাদেশ ও শ্রীলংকাকে। সেক্ষেত্রে বাংলাদেশের সুপার ফোরে উঠতে আফগানদের কাছে ৭০ রান বা তার বেশি ব্যবধানে এবং ম্যাচের ৫০ বল বাকি থাকতে হারতে হবে শ্রীলংকাকে। এছাড়াও শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচ যদি পরিত্যক্ত হয়, তাহলে লংকানদের নিয়ে সুপার ফোরে উঠবে বাংলাদেশ। 

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit