সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

নেত্রকোণার মদন শাখা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৬ Time View

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণা জেলার মদন উপজেলা শাখার স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত মদন উপজেলা শহরে বিএনপির দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা করা হয়।

সভায় মদন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জুয়েল মিয়ার সভাপতিত্বে সদস্য সচিব মোঃ আশরাফুল আলমের সঞ্চালনায় বক্তব্য দেন, মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল আলম সবুজ প্রমুখ।

বক্তারা জানান, দলকে আরো সুসংগঠিত করার লক্ষ্যে আগামী কাউন্সিল সম্পন্ন করা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করা। কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহোদয়ের প্রতিটি কর্মসূচি গুরুত্ব সহকারে পালন করা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহোদয়ের দেওয়া রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফার গুরুত্ব দেশ ও জনগণের কাছে তুলে ধরা সহ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিগত সময়ে দলের ত্যাগী নির্যাতিত নেতাকর্মীদের বিষয়ে আলোচনা করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit