মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম
মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম ভারতে ব্রাজিলের ম্যাচ ‘গরিবের বিয়েতে শাহরুখ খানকে নাচানোর মতো বিষয়’ নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন

আল্লাহ যেন সবাইকেই একবার এই জায়গায় আসার তৌফিক দান করেন: তামিম

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৫ Time View

বিনোদন ডেস্ক : তামিম মৃধাকে প্রায়ই সাক্ষাৎকারে দেখা গেলেও তার আলোচনার বিষয় থাকছে ইসলামিক বিষয়গুলো নিয়েই। এছাড়া রোজকার দিনে নিয়মিত ধর্মের কাজেই মনোযোগী তিনি। অভিনয় ছেড়ে দেওয়ায় ভক্তদের কাছ থেকে রিজিক নিয়েও প্রশ্নের মুখে পড়েছেন তামিম; এবার তারই জবাব দিলেন তিনি।

সম্প্রতি ওমরাহ পালনে যান তামিম মৃধা। সেখান থেকে সোমবার তার ফেসবুকে নিজের একটি ছবিও প্রকাশ করেন তিনি। রিজিক প্রসঙ্গে সেই পোস্টে তামিম লিখেছেন, ‘আমাকে অনেকেই জিজ্ঞেস করে, এখন আমার রিজিকের কি অবস্থা। আমি ভাবি রিজিক নয় আসলে কি?’

তামিম লেখেন, ‘এই যে আমি ভাবছি, ঘুমাচ্ছি, কথা বলছি,  হাঁটছি, শান্তি পাচ্ছি, সন্তুষ্ট হতে পারছি এই সবকিছুই তো আমার রিজিক!’তামিম আরও উল্লেখ করেন, ‘সেই রিজিক নিয়েই আমি আমার সবথেকে প্রিয় জায়গায় আল্লাহকে এবং আমার নিজেকে সন্তুষ্ট করতে পারছি এর থেকে ভালো আর কি হতে পারে? আলহামদুলিল্লাহ!’
  
সবশেষ তামিম লেখেন, ‘দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকেই অন্তত একবার এই জায়গাটায় আসার তৌফিক দান করেন, আমিন!’উল্লেখ্য, তামিম মৃধা ক্যারিয়ারের শুরুর দিকে গান করতেন। এসএ টিভির ‘বাংলাদেশ আইডল’ প্রতিযোগিতায় তার অবস্থান ছিল ১৪ নম্বরে। গান করার পাশাপাশি বিভিন্ন সময় নানা মজার ছলে ভিডিও করতেন। পরবর্তীতে একের পর এক ইউটিউবে ভিডিও প্রকাশ করতে থাকেন।

এই ভিডিওগুলো তামিমের জন্য একটি নতুন দরজা খুলে দেয়। ২০১৫ সালে তিনি সুযোগ পেয়ে যান ভালোবাসা দিবসের নাটকে। এয়ারটেলের নতুন টেলিছবির নাম ছিল ‘মাংকি বিজনেস’। পরিচালক রাহাত রহমান। এভাবেই তার অভিনয়ের শুরু। পরে তিনি নিয়মিত নাটকে অভিনয় শুরু করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit