বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির বাংলাদেশে আসছেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১ Time View

বিনোদন ডেস্ক : পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। লাদেশেও হানিয়া আমিরের ভক্তসংখ্যা কম নয়। এবার তাদের সঙ্গে সরাসরি দেখা করার জন্য তিনি ঢাকায় আসছেন। হানিয়া নিজে একটি ভিডিও বার্তায় এই সফরের খবর জানিয়েছেন।

সানসিল্ক হেয়ার এক্সপার্ট বিডির ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও বার্তায় হানিয়া বলেছেন, “হাই বাংলাদেশ, আমি হানিয়া। গেস হোয়াট? আমি ঢাকায় আসছি সানসিল্কের সঙ্গে। সবার সঙ্গে দেখা হবে।”হানিয়া পাকিস্তানে সানসিল্কের দীর্ঘদিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এই সূত্রেই তিনি এবার বাংলাদেশ সফরে এসেছেন। ঢাকায় কয়েকদিন অবস্থান করার পরিকল্পনা রয়েছে তার।

প্রসঙ্গত, হানিয়া ২০১৬ সালে ‘জনান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। এক দশকের অভিনয় জীবনে তিনি ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’ ও ‘কাভি মে কাভি তুম’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন।

সম্প্রতি হানিয়া বলিউডের ‘সরদারজি ৩’ সিনেমার মাধ্যমে ভারতের চলচ্চিত্র অঙ্গনে পা রেখেছেন। রোমান্টিক, কমেডি, গ্ল্যামারাস থেকে গম্ভীর চরিত্র—সব ধরনের চরিত্রেই দক্ষতার ছাপ রেখেছেন তিনি। এবার ঢাকায় সরাসরি হানিয়াকে দেখার সুযোগ পেয়ে বাংলাদেশি ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit