সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

শেখ হাসিনাসহ যারা ভোট দিতে পারবেন না, জানালেন ইসি সচিব

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বুধবার (১৭ সেপ্টেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়া শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক থাকায় তারা এ সুযোগ থেকে বঞ্চিত হবেন বলে জানান তিনি।


ইসি সচিব বলেন, যাদের এনআইডি লক করা আছে, তারা অনলাইনে ভোটার নিবন্ধন করতে পারবেন না। ফলে বিদেশে বসে ভোট দেয়ার কোনো সুযোগ তাদের থাকবে না।

গত এপ্রিলে ইসির এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের নির্দেশে শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের এনআইডি লক করা হয়েছিল।
এনআইডি লক হওয়া ব্যক্তিরা হলেন: শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক।

আখতার আহমেদ জানান, প্রবাসী ভোটারদের জন্য অনলাইনে নিবন্ধন ব্যবস্থা তৈরি করা হচ্ছে। তবে এই নিবন্ধনের জন্য কেবল এনআইডিই বাধ্যতামূলক, পাসপোর্ট নয়। যাদের এনআইডি লক থাকবে, তারা কোনোভাবেই নিবন্ধন করতে পারবেন না।

তিনি আরও বলেন, মামলা বা অন্যান্য কারণে বিদেশে থাকা ব্যক্তিরা ভোট দিতে পারবেন, তবে তাদের এনআইডি অবশ্যই আনলক থাকতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit