রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

নেতানিয়াহুকে শাস্তি পেতেই হবে: কাতার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি। ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান তিনি।

গত সপ্তাহে দোহায় ইসরায়েলি হামলায় হামাসের পাঁচ সদস্য নিহত হওয়ার প্রসঙ্গে নেতানিয়াহু একে ‘একটি বার্তা’ বলে মন্তব্য করলে এ প্রতিক্রিয়া দেখায় কাতার। নেতানিয়াহু দাবি করেন, এই বার্তা ‘ব্যর্থ হয়নি’।
কাতারের মুখপাত্র দোহায় এক সংবাদ সম্মেলনে বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রীর সেই প্রবণতার সঙ্গে আমরা অভ্যস্ত, যেখানে তিনি প্রতিটি ব্যর্থতার পর নিজের বেপরোয়া নীতিকে ঢাকতে এবং যৌক্তিক করতে চেষ্টা করেন। আমরা তাকে একটি বার্তা দিতে চাই-আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কারণে তাকে শাস্তি পেতে হবে।
গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাতারের মধ্যস্থতা প্রসঙ্গে আনসারি বলেন, এটি এখন বাস্তবসম্মত বলে মনে হয় না। কারণ ইসরায়েলি প্রধানমন্ত্রী যাদের সঙ্গে আলোচনা করেন তাদের হত্যা করতে এবং মধ্যস্থতাকারী রাষ্ট্রকে বোমা মারতে চান।
তিনি আরও বলেন, কাতার বর্তমানে নিজের জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, বিশ্বাসঘাতক ইসরায়েলের হামলার জবাব দেওয়া, ভবিষ্যতে এমন ঘটনা রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া এবং দায়িদের বিচারের মুখোমুখি করায় সম্পূর্ণ মনোযোগ দিচ্ছে। বর্তমানে আমরা যে পরিস্থিতির মুখোমুখি, তার তুলনায় অন্যসব রাজনৈতিক বিষয় গৌণ।
উল্লেখ্য, কাতার, মিসর এবং যুক্তরাষ্ট্র গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করছে। ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান এই যুদ্ধে প্রায় ৬৫ হাজার মানুষ নিহত হয়েছেন।

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit