শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি যুদ্ধের ময়দানে না নেমেও যেভাবে ইরান যুদ্ধে জয়ী চীন সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী হিজরতের শিক্ষা আশুরার তাৎপর্য মাটিরাঙ্গায় ৩ দিনব্যাপী  জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ইউএনও উম্মে তাহমিনা মিতু। আমিনুর সভাপতি, রাসেল সম্পাদক নাভারন প্রেস ক্লাবে ৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন আটোয়ারীতে ৭ লক্ষাধিক জাল টাকা সহ আটক-৭ নওগাঁর রাণীনগরে ৩ ডাকাত গ্রেপ্তার  পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে আশুলিয়ায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ Time View

আর্ন্তজাতিক নিউজ ডেক্সঃ  দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটিতে পড়েছে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট। এ ঘটনায় বিমানটির ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে আটকা পড়েছেন ১৭৮ যাত্রী। মঙ্গলবার (১৬ সেপ্টেস্বর) রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশের দুবাই স্টেশনের ম্যানেজার জাহিদুল ইসলাম।

তিনি বলেন, উড্ডয়নের আগে বিমানের যাত্রীদের নিরাপত্তার জন্য নিয়মিত পরিদর্শনকালে বিমানটিতে ত্রুটি ধরা পড়ে। এরপর বিমানটিকে গ্রাউন্ডেড করা হয়েছে। জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় আটকা পড়া যাত্রীদের মধ্যে ১৭৫ জনকে হোটেলে স্থানান্তর করা হয়েছে। এছাড়া ভিসাজনিত জটিলতায় তিনজনকে বিমানবন্দরের লাউঞ্জে রাখা হয়েছে। যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা করেছে বিমান।

তিনি আরও জানান, বুধবার রাতে ঢাকা থেকে একটি ফ্লাইটে প্রয়োজনীয় যন্ত্রাংশ দুবাই পৌঁছানোর কথা রয়েছে। ত্রুটি সমাধান শেষে রাতেই বিমানটি সিলেট হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বোয়িং ৭৮৭-৮ মডেলের বিজি-২৪৮ ফ্লাইটটি মঙ্গলবার রাত ১২টা ৫ মিনিটে দুবাই থেকে সিলেট হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা ছিল। তবে যান্ত্রিক সমস্যার কারণে নির্ধারিত সময়ে উড্ডয়ন সম্ভব হয়নি। বিমানের দুবাই স্টেশন ম্যানেজার জানান, রাত দেড়টার দিকে প্রয়োজনীয় ত্রুটি সারানোর পর বিমানটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসতে পারে।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৭ সেপ্টেম্বর ২০২৫/ সন্ধ্যাঃ ০৬.৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit