বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

জাপানের বিমানবন্দরে ধরা খেল পাকিস্তানের ‘নকল’ ফুটবল দল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) জানিয়েছে, সিয়ালকোট থেকে একটি ফুটবল দল জাপানে গিয়েছিল। সেই দলের প্রত্যেকে ভুয়া নথি নিয়ে জাপানে গিয়েছিলেন। ফুটবলার হিসেবে যে পরিচয়পত্র তারা জাপানের সংশ্লিষ্ট কর্মকর্তাকে দেন, সেগুলো নকল ছিল। সন্দেহ হওয়ায় দলের সবাইকে প্রাথমিকভাবে বিমানবন্দরে আটকে রাখা হয়। সব কিছু খতিয়ে দেখার পর তাদের পাকিস্তানের বিমানে তুলে দেয়া হয়।

তদন্তে জানা যায়, চক্রটির মূল হোতা মালিক ওয়াকাস। তিনি নকল ক্লাব তৈরি করে সেই ক্লাবের সদস্যদের কিছুদিন ফুটবল প্রশিক্ষণ দিয়ে খেলোয়াড়ের মতো আচরণ শেখান। প্রতি জনের কাছ থেকে ৪০ লাখ রুপি (প্রায় ১৩ থেকে ১৫ হাজার মার্কিন ডলার) নেয়া হয়েছিল। জাপানে খেলার সময়সূচি পর্যন্ত উল্লেখ করা ছিল নথিতে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জাপানি কর্তৃপক্ষ দ্রুতই ভুয়া নিবন্ধন সনদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাল ছাড়পত্রসহ একাধিক অসংগতি ধরতে সক্ষম হয়। এরপর সবাইকে দেশে ফেরত পাঠায় জাপান কর্তৃপক্ষ।

এফআইএ জানিয়েছে, মালিক ওয়াকাসকে গ্রেপ্তার করে গুজরানওয়ালা থানায় মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, এর আগে ২০২৪ সালের জানুয়ারিতেও একই কৌশলে ১৭ জনকে জাপানে পাঠিয়েছিলেন। তার কাছ থেকে জাল নথি, ফুটবল ফেডারেশনের ভুয়া লেটারহেডসহ নানা প্রমাণ জব্দ করেছে তদন্তকারীরা।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit