বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
চট্রগ্রামে দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত দাপুটে সেঞ্চুরির পরও অভিষেককে যুবরাজের খোঁচা নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত  নওগাঁর পত্নীতলায় ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা নওগাঁয় জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত  দেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ‘ভাঙারি এনামুল’ গ্রেপ্তার ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ॥

চট্টগ্রামে অবৈধ গ্যাস ফিলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১০

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের দক্ষিণ বৈলতলী আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

দগ্ধরা হলেন: অবৈধ গুদামের মালিক মো. মাহবুবুর রহমান (৪৫), মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ লিটন (২৮), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০) ও মোহাম্মদ ছালে (৩৩)। সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, অবৈধভাবে বিভিন্ন কোম্পানির নামে গ্যাস বোতলজাত করতেন মাহবুব। প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে গ্যাস ক্রস ফিলিংয়ের সময় অসাবধানতাবশত বিস্ফোরণ ঘটে। এতে গুদামে আগুন ছড়িয়ে পড়লে শ্রমিকরা দগ্ধ হন। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 
চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব-অফিসার সাবের আহমদ বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবৈধভাবে গ্যাস ক্রস ফিলিংয়ের সময়ই সিলিন্ডারের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।’
 
চট্টগ্রাম বিস্ফোরক অধিদফতরের সহকারী বিস্ফোরক পরিদর্শক এস এম সাখাওয়াত হোসেন বলেন, ‘লাইসেন্স ছাড়া ঝুঁকিপূর্ণভাবে ক্রস ফিলিং করার সময় এ দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit