বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

সাজেকে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ Time View

নিউজ ডেক্সঃ  রাঙামাটির সাজেকে সড়ক দুর্ঘটনায় পিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বাঘাইছড়ি উপজেলাধীন বাঘাইহাটের সিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুরে বাঘাইছড়ি উপজেলাধীন বাঘাইহাট থেকে সাজেকগামী পর্যটকবাহী জিপগাড়ি সিজকছড়া এলাকায় পৌঁছলে রাস্তার ঢালুতে গাড়ির ব্রেক ফেল করে পাহাড়ের নিচে পড়ে যায়। এতে একজন ঘটনাস্থলে মারা যান। আহত হয়েছেন ১১ জন। পরবর্তীতে স্থানীয় লোকজন ও সেনাবাহিনী কর্তৃক তাদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

রাঙামাটি বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, বিষয়টি শুনেছি। দুপুরে সাজেক যাওয়ার পথে সিজকছড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। এতে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন গাড়িতে থাকা আরও ১১ জন।

তিনি আরও বলেন, নিহত শিক্ষার্থীর নাম পিংকি শুনেছি, তবে সঠিক এখনো বলতে পারছি না। আহতদের চিকিৎসার জন্য প্রশাসন কাজ করছে।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৭ সেপ্টেম্বর ২০২৫/ বিকালঃ ০৩.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit