বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

নির্বাচনে অনীহা থেকেই তাদের কর্মসূচি : আমীর খসরু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ Time View

রাজনীতি নিউজ ডেক্সঃ  সমাধানের আগেই আন্দোলনের অর্থ আলোচনার টেবিলকে অসম্মান করা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচন নিয়ে অনীহা থেকেই তাদের কর্মসূচি। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে সাংবাদিককের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। আমীর খসরু বলেন, চলমান আলোচনায় বেশির ভাগ ইস্যুতে এরই মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এমন অবস্থায় আন্দোলনের ডাক দেওয়া জনমনে প্রশ্ন তুলতে পারে।

তিনি বলেন, নির্বাচন নিয়ে তাদের (সরকারের) অনীহা থাকতে পারে। যেসব বিষয়ে এখনো ঐকমত্য হয়নি, সেগুলো নিয়ে আলোচনা চলছে। এই প্রক্রিয়ার মধ্যে আন্দোলনের ডাক দেওয়া মানে আলোচনার টেবিলকে অসম্মান করা।

আমীর খসরু আরও বলেন, জনগণের মনে প্রশ্ন জাগছে—তারা (সরকার) কি দেশকে অস্থিতিশীল করতে চাইছে? বিতাড়িত শক্তিকে কি আবার ফেরত আনার চেষ্টা চলছে? এসব প্রশ্ন এখন সামনে আসছে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চাপের কোনো বিষয় নেই। আমাদের নেতাকর্মীরা ইতোমধ্যে নির্বাচনের প্রক্রিয়ায় অংশ নিতে প্রস্তুত।

তিনি আরও বলেন, জনগণ এখন নির্বাচনের জন্য অপেক্ষায় আছে। এ সময় মাঠে নামতে হবে ভোটের প্রচারে। জনগণ একটি শান্তিপূর্ণ পরিবেশ চায়—সেখানে কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তাকে নিজেকেই ভাবতে হবে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৭ সেপ্টেম্বর ২০২৫/ বিকালঃ ০৩.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit