বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

সাড়ে ১৩ ঘণ্টা পর সচল রংপুরের রেল যোগাযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩ Time View

  সারাদেশঃ  রংপুরের পীরগাছায় পদ্মরাগ কমিউটার ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় দীর্ঘ সাড়ে ১৩ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে লালমনিরহাট-সান্তাহার-ঢাকা রেল যোগাযোগ চালু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ১টা ৫৫ মিনিটে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের যাত্রার মাধ্যমে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেসের সঙ্গে ক্রসিংয়ের জন্য পীরগাছা রেলস্টেশনে ২নং লাইনে অবস্থান করে। ক্রসিং শেষে ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশ্যে লাইন পরিবর্তন করে পীরগাছা স্টেশনের উত্তরদিকে আউটার সিগন্যাল অতিক্রম করার সময় এর ৬টি বগি লাইনচ্যুত হয়। এ সময় হতাহতের তেমন কোনো ঘটনা না ঘটলেও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু কিছু যাত্রী তাদের মালামাল খোয়া যাওয়ার অভিযোগ তোলে।

এ ঘটনায় লালমনিরহাট-সান্তাহারসহ দেশের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আন্তঃনগর রংপুর এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস, দোলনচাঁপা এক্সপ্রেস, করতোয়া এক্সপ্রেসসহ একাধিক মেইল ও কমিউটার ট্রেন ওই রুটের বিভিন্ন স্টেশনে দীর্ঘসময় আটকা পড়ে। যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে।

দুর্ঘটনাস্থলে বিকেল পৌনে ৫টা থেকে লালমনিরহাট থেকে আসা একটি রিলিফ ট্রেন উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে পার্বতীপুর থেকে আরও একটি রিলিফ ট্রেন উদ্ধার কার্যক্রমে যুক্ত হয়। বিকেল থেকে রাতভর রেলকর্মীদের টানা প্রচেষ্টার পর রাত সাড়ে ১১টার দিকে লাইনচ্যুত বগিগুলো অপসারণ করা হয়। পরে রেললাইন মেরামত শেষে রাত ১টা ৫৫ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে লালমনিরহাট রেলওয়ে বিভাগ ৪ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে জানা গেছে। এ বিষয়ে পীরগাছা রেলওয়ে স্টেশন মাস্টার জেনারুল ইসলাম কালবেলাকে বলেন, রেলওয়ে কর্মীদের নিরলস প্রচেষ্টার পর অবশেষে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার শেষে ট্রেন চলাচল শুরু হয়েছে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৭ সেপ্টেম্বর ২০২৫/ দুপুরঃ ১২.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit