বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম

‘আমার নাম স্বস্তিকা, আমি বুড়িমা নই’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৪ Time View

বিনোদন ডেস্ক : বয়স ৪৪ পেরিয়ে গেলেও ভক্ত-অনুরাগীদের হৃদয়ে আজও ঝড় তোলেন ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। রাখঢাকহীন কথা বলার জন্য বেশ আলোচিত এই অভিনেত্রী। নিজের ব্যক্তিগত জীবন হোক বা সোশ্যাল ইস্যু-খোলা মনে কথা বলতে দ্বিধাবোধ করেন না তিনি। এবার সংবাদমাধ্যমের শিরোনাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় জানালেন নিজের আক্ষেপের কথা।

সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, কোনো দিন একটা স্বাভাবিক হেডলাইন দেখলাম না। সাধারণ কথা বললেই ‘ফেটে পড়লেন স্বস্তিকা’, ‘গর্জে উঠলেন স্বস্তিকা’, ‘বোমা ফাটালেন স্বস্তিকা’, ‘বিস্ফোরণ ঘটালেন স্বস্তিকা’-এই ধরনের শব্দ ব্যবহার করা হয়। এ পরিপ্রেক্ষিতে তিনি দৃঢ় স্বরে জানান, মাই নেম ইস স্বস্তিকা মুখোপাধ্যায় অ্যান্ড আই অ্যাম নট বুড়িমা।

স্বস্তিকার এই পোস্ট মুহূর্তে ভক্তদের মধ্যে সাড়া ফেলে। অল্প সময়েই সেটি নিয়ে আলোচনা শুরু হয়। অনেকেই পোস্টে কমেন্ট করেছেন। স্বস্তিকার সেই পোস্টে একজন মজার ছলে লেখেন, এটা কিন্তু একেবারে সেরা। আরেকজন লিখেছেন, দিদি, তুমি সত্যিই বম্বশেল।

এর আগেও এক সাক্ষাৎকারে তিনি একই আক্ষেপের কথা তুলে ধরেছিলেন। স্বস্তিকার বক্তব্য, আমি যদি গাজা নিয়ে মন্তব্য করি, খবরের কাগজে লেখা হয় ‘গাজা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন স্বস্তিকা’। অথচ বিস্ফোরণ তো আসলে সেখানেই ঘটছে। সাংবাদিকরা নিজেদের সুবিধার জন্য এসব ‘বিস্ফোরক’ বা ‘বিতর্ক’ শব্দ ব্যবহার করেন। অথচ আমার বলা কথাগুলো খুব সাধারণ, কোনো অসাধারণ কিছু নয়।

কিউএনবি/অনিমা/১৫ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১০:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit