শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম

ছাগল চুরির অপরাধে ৬ জনকে গণপিটুনি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ Time View

নিউজ ডেক্সঃ  কুমিল্লার মুরাদনগরে ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়ায় চোর চক্রের ৬ সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের আব্দুল লতিফের ছেলে পারভেজ (২২), একই গ্রামের রহিম মিয়ার ছেলে সাইদুল (২৩), শিশু মিয়ার ছেলে তামিম (২৩), বাদশা মিয়ার ছেলে ইসমাইল (২৫), শহিদ মিয়ার ছেলে ওমর ফারুক (২৫) ও গুঞ্জর গ্রামের ফুল মিয়ার ছেলে সুমন মিয়া (২২)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দিঘীরপাড় গ্রামের জয়নাল হোসেনের মেয়ে ৯ বছর বয়সী জাকিয়া সুলতানা নিজেদের দুটি কালো রঙের পালিত ছাগল নিয়ে দিঘীরপাড় নুরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসার রাস্তার পাশে ঘাস খাওয়াচ্ছিল। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা করে এসে চোর চক্রের ৬ সদস্য জাকিয়া সুলতানাকে কৌশলে পানি আনতে মাদ্রাসার ভেতরে পাঠায়। সেখান থেকে ফিরে এসে দেখে তার ছাগলটি চুরি হয়ে গেছে। পরে জাকিয়া কান্নাকাটি ও চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এক পর্যায়ে বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কলাবাগান মোড়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে একটি সিএনজিসহ চোর চক্রের ৬ সদস্যকে আটক করা হয়।

এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে এবং ছাগল ও চুরিতে ব্যবহৃত সিএনজিটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় রোববার রাতে ভুক্তভোগী জয়নাল হোসেন বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় একটি মামলা করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, আটক হওয়া ৬ চোরের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের জেলহাজতে পাঠিয়েছেন।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৫ সেপ্টেম্বর ২০২৫/ বিকালঃ ০৫.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit