মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

৭ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ Time View

নিউজ ডেক্সঃ   বাংলাদেশ পুলিশের সাত কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে সরকার। রোববার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখার উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে নিজ কর্মস্থল থেকে পালিয়ে যাওয়ায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন, এমন সাত সদস্যের পুলিশ পদক প্রত্যাহার করা হলো।

যাদের পদক প্রত্যাহার করা হয়েছে তারা হলেন— রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান (বর্তমানে ঢাকায় নৌপুলিশে সংযুক্ত); রংপুর রেঞ্জের সংযুক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, বরিশাল রেঞ্জের মো. নাজমুল ইসলাম, সারদা পুলিশে কর্মরত পুলিশ সুপার মো. হাফিজ আল-ফারুক, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রাজীব দাস, র‍্যাব-১৪ ময়মনসিংহে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ও এপিবিএন-১৩ কর্মরত পুলিশ পরিদর্শক মো. জুলহাজ উদ্দীন।

প্রজ্ঞাপনে পদক প্রত্যাহার হওয়া এই পুলিশ সদস্যদের পদক সংক্রান্ত যাবতীয় অর্থ ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৫ সেপ্টেম্বর ২০২৫/ বিকালঃ ০৪.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit