বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম

বাংলাদেশি বংশোদ্ভুত সাবরিনাকে বিয়ে করলেন মালয়েশিয়ার অভিনেতা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৫ Time View

বিনোদন ডেস্ক : সাবরিনা আহমেদ পেশায় একজন আইনজীবী। পেশাগত কারণেই দুজনের মধ্যে জানা শোনা। যা পরে রূপ নেয় ভালো লাগা, ভালোবাসায়। তিন বছরের প্রেম পর্ব চুকিয়ে চলতি বছর ১৯ জুলাই জমকালো আয়োজনে বিয়ে সারেন এ নতুন জুটি।

বিয়ের প্রায় ২ মাস পর রোববার (১৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বিয়ের খবর নিজেই জানান নাইজেল। পোস্টে বিয়েকে অর্থবহ করার জন্য স্ত্রীকে ধন্যবাদও জানান ৩৪ বছর বয়সী এ ইউটিউবার।

 

নব দম্পতি নাইজেল ও সাবরিনা। ছবি: সংগৃহীত
নব দম্পতি নাইজেল ও সাবরিনা। ছবি: সংগৃহীত

 

এশিয়ান ঐতিহ্যবাহী খাবারগুলোর ভুল পদ্ধতির হাস্যরসাত্মক ব্যাখ্যা ও সমালোচনা করে আন্তর্জাতিকভাবে পরিচিত মুখ হয়ে ওঠেন রজার। তার সাথে সাবরিনার প্রথম পরিচয় হয় আমেরিকার মিয়ামি শহরে। ২০২২ সালে একটি বিলাসবহুল রিসোর্ট ডেভেলপারের কর্পোরেট কাউন্সেল হিসেবে কাজ করার সময় নাইজেলের একটি অনুষ্ঠানে অংশ নেন আইনজীবী সাবরিনা।
মার্কিন ম্যাগাজিন ভোগকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে প্রথম দেখা হওয়ার মুহূর্ত মনে করে সাবরিনা বলেন,তার সম্পর্কে আমি কিছুই জানতাম না। কমলা শার্ট পরেছিলেন। ভাত নিয়ে বেশ রসিকতা করছিলেন। আমার প্রথমে মনে হয়েছিল তিনি হাস্যকর। তবে পরে অনুভব করেছি, তিনি কমলা রংয়ের শার্টের ঝলকালির বাইরেও অনেক সুন্দর। 

এরপর কিছু সময় পার হয়। জীবনসঙ্গী খুঁজতে একটি ডেটিং অ্যাপে যোগ দেন সাবরিনা। সেখানে কাকতালীয়ভোবে প্রথম ম্যাচ হিসেবে পেয়ে যান রজারকে। ডেটিং অ্যাপের আলাপ হলে রজার সাবরিনাকে বোস্টনে দেখা করতে বলেন।
কাকতালীয়ভাবে তাদের ফ্ল্যাইট একই সময় বোস্টন এয়ারপোর্টের টার্মিনাল ৩ তে পৌঁছায়। এসব কাকতালীয় মুহূর্তকে মনে করে সাবরিনা বলেন, 

সবকিছুই ভাগ্য এবং সহজ মনে হয়েছিল।

 

২০২৩ সালের মধ্যে তাদের সম্পর্ক দ্রুত গভীর হতে শুরু করে। রজার অনুভব করেন সাবরিনার সাথে ভবিষ্যতে একসঙ্গে পথ চলার। তাই ২০২৪ সালের এপ্রিলে টোকিওর ইনোকাশিরা পার্কে চেরি ফুলের মরসুমে সাবরিনাকে বিয়ের প্রস্তাব দেন।

 

 

বিয়েতে সাবরিনা সম্মতি দিলে চলতি বছর ১৯ জুলাই জমকালো আয়োজনে প্রিয় মানুষকে বিয়ে করেন রজার। পর্তুগালে তিনদিন ব্যাপী বিয়ের আয়োজন শুরু হয় ১৭ জুলাই থেকে। বিয়েতে ছিল চীন, মালয়েশিয়া ও বাঙালি পোশাক ও সংস্কৃতির ছোঁয়া।

বিয়ের অনুভূতি প্রকাশ করে সংবাদমাধ্যমে রজার বলেন,আমার সেরা বন্ধুকে বিয়ে করেছি। সাবরিনাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। প্রসঙ্গত, রজার-সাবরিনার বিয়ের অনুষ্ঠানে আমেরিকান কৌতুকাভিনেতা জিমি ও. ইয়াং সহ ৭০ জন ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত ছিলেন। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাংলাদেশি বংশোদ্ভুত সাবরিনাকে জীবসসঙ্গী করেন মালয়েশিয়ার এ জনপ্রিয় তারকা।

 

কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit