বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

ভারত-পাকিস্তান ম্যাচে কড়া নিরাপত্তা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে আজ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। এই ম্যাচের পরতে পরতে থাকে উত্তেজনা। রোমাঞ্চকর এই ম্যাচে মাঠে স্নায়ুচাপ গ্যালারির দর্শকদের মাঝেও প্রভাব ফেলে।

প্রতিবেশী দুই দেশের সমর্থকরা শুধু দুভাগই হয়ে পড়েন না, অনেক সময় মুখোমুখিও হয়ে যান। এই ম্যাচকে ঘিরে তাই কড়া নিরপত্তার ঘেরাটোপ গড়ে তুলেছে দুবাই পুলিশ।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে মাঠের লড়াই। মহারণের আগে মাঠ এবং মাঠের বাইরে ব্যাপক নিরাপত্তা ও নজরদারি রেখেছে দুবাই পুলিশ।

এক বিবৃতিতে দুবাই স্টেডিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, মাঠে কোন ধরনের সহিংসতা, অশোভন ভাষা ব্যবহার কিংবা বর্ণবাদী আচরণ গ্রহণযোগ্য হবে না। নিরাপত্তা নিশ্চিত করা এবং স্টেডিয়ামের পরিবেশ অক্ষুণ্ণ রাখতে যেকোনো নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেয়া হবে।

দুবাই পুলিশের ইভেন্টস সিকিউরিটি কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল সাইফ মুহাইর আল মাজরুই বলেছেন, ‘নিয়ম ভঙ্গকারীদের এক থেকে তিনমাস পর্যন্ত কারাদণ্ড এবং ১০ থেকে ৩০ হাজার দিরহাম জরিমানা হতে পারে।’

 

 

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit