বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

ইয়ামালের চোটে দিশেহারা বার্সা, স্পেনের সমালোচনায় হান্সি ফ্লিক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩ Time View

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক অভিযোগ করে বলেছেন, আন্তর্জাতিক বিরতির সময় ইয়ামালের যত্নে অবহেলা করেছে স্পেন। গত সপ্তাহে বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে ম্যাচ খেলার সময় কুঁচকির ইনজুরিতে পড়েন তিনি। দলীয় অনুশীলনে সতীর্থদের সঙ্গে নামেননি ইয়ামাল। পিউবিক বোনে অস্বস্তি অনুভব করায় শেষ সেশনে অংশ নিতে পারেননি এই উইঙ্গার। নির্দিষ্ট চিকিৎসা নেওয়ার জন্য পুরো সময় কাটিয়েছেন জিমে। ফলে তার মাঠে নামা এখন বড় প্রশ্নের মুখে। 

গামী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চ্যাম্পিয়ন্স লিগ মিশন শুরু হবে বার্সেলোনার। প্রতিপক্ষ ইংলিশ ক্লাব নিউক্যাসেল। তার আগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয় চান কোচ। গুরুত্বপূর্ণ ম্যাচে আক্রমণে লামিনে ইয়ামালে শুন্যতায় চিন্তায় কোচ। গ্রোইন ইনজুরিতে ছিটক গেছেন তিনি। ইয়ামালের ইনুজরিতে সুযোগ মিলবে ফারমিন লোপেজের। আগে থেকেই দলের বাইরে আছে টার স্টেগেন, আলেহান্দ্রো বালদেও ফ্র্যাঙ্কি ডিইয়ং।  
 
শনিবার (১৩ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে হান্সি ফ্লিক বলেন, ‘সে খেলতে পারবে না। এটা দুঃখজনক। ইয়ামাল ব্যথা নিয়েই জাতীয় দলে যায় এবং সে অনুশীলন করেননি। সে জাতীয় দলের হয়ে ব্যথা নিয়েই খেলেছে। তার সমস্যা ছিল, সে ৭৯ এবং ৭৩ মিনিট খেলেছে। খেলাগুলোর মাঝখানে সমস্যার কারণে সে অনুশীলনও করেনি। স্পেনের জাতীয় দলে বিশ্বের সেরা খেলোয়াড়রা আছে, তবে আমাদের খেলোয়াড়দের নিয়েই উদ্বিগ্ন হওয়া উচিত। তরুণ খেলোয়াড়দের ক্ষেত্রেও তাই। বিষয়টি আমাকে সত্যিই চিন্তায় ফেলছে।’
  
তিনি আরও বলেন, ‘ম্যাচের মধ্যে সে অনুশীলন করেনি। তারা খেলোয়াড়দের যত্ন নেয়নি। স্পেন বিশ্বের সেরা দল, প্রতিটি পজিশনে তারা ভালো। এই পরিস্থিতি নিয়ে আমি সত্যিই দুঃখিত।’ তবে কাতালান ক্লাবের মিডিয়া অফিসার গ্যাব্রিয়েল মার্টিনেজ অবশ্য ভক্তদের কিছুটা আশ্বস্ত করে বলেছেন, ‘এটা বড় কোনো ইনজুরি নয়, কেবল সামান্য অস্বস্তি। তবে ইয়ামাল ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলবেন না, আর নিউক্যাসলের বিপক্ষে ম্যাচেও তার অংশগ্রহণ এখনো অনিশ্চিত।’

এবারের মৌসুমটা ভালোভাবেই শুরু করেছিল ইয়ামাল। লা লিগায় বার্সেলোনার প্রথম তিন ম্যাচে দুটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি। জাতীয় দলের হয়েও শেষ দুই ম্যাচে তিনটি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল।

 

 

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit