সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৭ Time View

নিউজ  ডেক্সঃ   সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় বাবাকে হত্যার দায়ে ছেলে মো. রেজাউল করিম লাবুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এ রায় দেন। মামলার অপর দুই আসামিকে তিন মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রেজাউল করিম লাবু সিরাজগঞ্জের সলঙ্গা থানার কৈমাঝুরিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। কারাদণ্ডপ্রাপ্ত দুজন হলেন, রেজাউল করিম লাবুর সৎমা ও মৃত ইদ্রিস আলীর স্ত্রী মোছা. রেনুকা বেগম এবং লাবুর স্ত্রী মোছা. ইসমত আরা বেগম। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৩ মার্চ ভোর রাতে নিজের শোয়ার ঘর থেকে নিখোঁজ হন ইদ্রিস আলী। এরপর অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। একদিন পর ৪ মার্চ দুপুরে অলিদহ গ্রামের হাফিজুর রহমানের পুকুরে গলায় ও পায়ে রশি পেঁচানো অবস্থায় ইদ্রিস আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় রেজাউল করিম লাবু বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করে। মামলার তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির বাদী রেজাউল করিম লাবু, তার সৎমা রেনুকা বেগম ও স্ত্রী ইসমত আরা বেগমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। দীর্ঘ শুনানি শেষে বিচারক আজ এ রায় ঘোষণা করেন। সলঙ্গা থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ইদ্রিস হত্যা মামলাটি তদন্তকালে বাদী রেজাউল করিম লাবু, তার সৎমা রেনুকাকে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক  এন ভি/রাজ/১৪ সেপ্টেম্বর ২০২৫/ বিকালঃ ০৩.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit