বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রাশিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত ট্রাম্প, তবে…

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ন্যাটোর সব সদস্য দেশ যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে এবং একই ধরনের পদক্ষেপ নেয়, তাহলে তিনি মস্কোর ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শনিবার (১৩ সেপ্টেম্বর) ট্রাম্প এ কথা বলেন। পোস্টে তিনি লেখেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের পক্ষ থেকে সব ন্যাটো দেশ ও বিশ্বের উদ্দেশ্যে চিঠি: আমি রাশিয়ার ওপর বড় নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত, যখন সব ন্যাটো দেশ এতে সম্মত হবে এবং একই কাজ শুরু করবে এবং যখন সব ন্যাটো দেশ রাশিয়া থেকে তেল কেনা সম্পূর্ণ বন্ধ করবে।’

তিনি লেখেন, মস্কোর বিরুদ্ধে ন্যাটোর প্রতিশ্রুতি ‘শতভাগের অনেক কম’।  এছাড়া তিনি  ‘কিছু’ সদস্যের রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখাকে তিনি ‘আশ্চর্যজনক’ বলে বর্ণনা করেন। ট্রাম্প প্রস্তাব দেন, ন্যাটো একটি গ্রুপ হিসেবে চীনের ওপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপ করুক। তার দাবি, চীনের রাশিয়ার ওপর শক্ত নিয়ন্ত্রণ, এমনকি প্রভাব রয়েছে, আর এই শক্তিশালী শুল্ক সেই নিয়ন্ত্রণ ভেঙে দেবে। 

তিনি আরও লেখেন, এটা ট্রাম্পের যুদ্ধ নয় (আমি প্রেসিডেন্ট হলে এটি কখনো শুরুই হতো না!), এটি বাইডেন ও জেলেনস্কির যুদ্ধ। আমি শুধু এটিকে থামাতে এবং হাজারো রুশ ও ইউক্রেনীয় প্রাণ বাঁচাতে সাহায্য করতে এসেছি। ’এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো অগ্রগতি না হলে রাশিয়ার তেল কিনে এমন দেশগুলোর ওপর তিনি দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা দেবেন। 

তিনি ইতোমধ্যে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন, কারণ ভারত রাশিয়ার তেল আমদানি অব্যাহত রেখেছে। অন্যদিকে, জি৭ দেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করে এবং রুশ তেলের ওপর মূল্যসীমা আরোপ করেছে। এর প্রতিক্রিয়ায় রাশিয়া চীন ও ভারতের মতো দেশগুলোর কাছে তেলের বিক্রি বাড়িয়েছে।

যদিও ইইউ’র ২৭ সদস্য দেশ প্রতিশ্রুতি দিয়েছে যে, ২০২৮ সালের মধ্যে তারা রাশিয়া থেকে সব জীবাশ্ম জ্বালানি আমদানি সম্পূর্ণ বন্ধ করবে।

সূত্র: আনাদোলু

 

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৫, /দুপুর ২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit