বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বিশ্বের ৩৩তম দেশ হিসেবে বৈশ্বিক পারমাণবিক জ্বালানি ক্লাবে বাংলাদেশ : তথ্যপ্রযুক্তি মন্ত্রী দূর্গাপুর পুলিশের অভিযানে প্রায় ৪৮০ বোতল ফেনসিডিল জব্দসহ আটক -১ শরিফুলের ইতিহাস, মুশফিক-মিরাজের উন্নতি পূর্বধলায় আওয়ামী লীগ নেতা মাইন উদ্দিন আহমেদ গ্রেপ্তার

যাবজ্জীবন সাজার মেয়াদ কমানোর উদ্যোগ সরকারের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : সরকার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বয়স্ক অসুস্থদের সাজা ভোগের সময় কমিয়ে তাদের মুক্তি দেওয়ার চিন্তা করছে। এছাড়া নারীদের ক্ষেত্রে সাজার মেয়াদ ২০ বছর করা হতে পারে।

রবিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

উপদেষ্টা বলেন, কারাগারে অনেক সমস্যা রয়েছে। সংস্কার দরকার। বাজেটের ক্ষেত্রেও সীমাবদ্ধতা আছে। অনেক বন্দির বয়স হয়েছে এবং তারা বিভিন্ন রোগে আক্রান্ত। তাদের ওষুধের জন্য বেশি বাজেট প্রয়োজন হয়। আমরা চাই যাদের বয়স বেশি হয়েছে, তাদের জন্য যাবজ্জীবন সাজার মেয়াদ কমিয়ে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হোক।

তিনি আরও বলেন, যাবজ্জীবন সাজাকে ৩০ বছর ধরা হয়, সেটি কমিয়ে নির্ধারণ করা হবে। নারীদের ক্ষেত্রে হয়তো ২০ বছর করা হতে পারে। পুরুষদের ক্ষেত্রে হয়তো কিছুটা বেশি সময় দিতে হতে পারে। তবে ব্যক্তির বয়স, অপরাধের ধরন, এবং পুনরায় অপরাধ করার সম্ভাব্যতা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

লুট হওয়া অস্ত্র উদ্ধার ও অপরাধ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, লুট হওয়া অস্ত্র প্রতিদিনই উদ্ধার হচ্ছে। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/১৪ সেপ্টেম্বর ২০২৫, /দুপুর ২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit