বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

শুরুতে বিপর্যয়, জাকের-শামিমের কল্যাণে ১৩৯

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ Time View

স্পোর্টস ডেস্ক : ১১ রানে টপঅর্ডার তিন ব্যাটসম্যানকে হারিয়ে ইনিংসের শুরুতেই চরম বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। একটা পর্যায়ে ৯.৫ ওভারে ৫৩ রানে বাংলাদেশ হারায় ৫ ব্যাটসম্যানের উইকেট।

দলের এমন কঠিন পরিস্থিতিতে হাল ধরেন জাকের আলি অনিক ও শামিম পাটোয়ারি। শেষ দশ ওভারে তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৩৯ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। 

শনিবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপের ১৭তম আসরের পঞ্চম ম্যাচে গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।

আজকের ম্যাচে জিতলে বাংলাদেশ সুপার ফোরে চলে যাবে। তবে হেরে গেলে আফগান পরীক্ষায় পাশ করতেই হবে, না হয় গ্রুপপর্ব থেকেই টাইগারদের বিদায় নিশ্চিত হয়ে যাবে। আসরের প্রথম ম্যাচে দুর্বল হংকংকে হারায় বাংলাদেশ।

শ্রীলংকার বিপক্ষে ইনিংসের প্রথম ওভারেই আউট হন তানজিদ হাসান তামিম। ইনিংসের প্রথম ওভারের প্রথম পাঁচ বলে কোনো রান করতে পারেননি তিনি। শেষ বলে সোজা ব্যাটে খেলার চেষ্টা করেন। টাইমিং মিস হওয়ায় বোল্ড হয়ে ফেরেন তানজিদ।

প্রথম ওভারে কোনো রান স্কোর বোর্ডে তোলার আগে তানজিদ আউট হওয়ায় দল চাপে পড়ে যায়। সেই চাপ থেকে দলকে উত্তরণের আগেই আউট হন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনও। তিনি দুশমন্ত চামিরার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন।

তাওহীদ হৃদয় আগের বলে ক্যাচ তুলে দিয়ে শ্রীলংকান অধিনায়ক চারিথ আসালাঙ্কা ক্যাচ মিস করায় রক্ষা পান। কিন্তু পরের বলে সজোরে ব্যাট চালিয়ে দৌড়ে ৩ রান নিতে গিয়ে রান আউট হন।

৪.৩ ওভারে দলীয় মাত্র ৯ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন হৃদয়। তার বিদায়ে চরম বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। দলকে উত্তরণের চেষ্টা করছেন অধিনায়ক লিটন দাস।

পঞ্চম ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমে দলের বিপদ আরও বাড়িয়ে দিলেন শেখ মেহেদি হাসান। ওয়ানেন্দু হাসারাঙ্গার অফ স্টাম্পের বাইরে পড়া বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন মেহেদি। গুগলি ডেলিভারিটি বুঝতেই পারেননি তিনি। বল ছোবল দেয় তার প্যাডে। শ্রীলংকার আবেদনে সাড়া দেন আম্পায়ার।

দলকে বিপদে ফেলে সাজঘরে ফিরলেন লিটন দাসও। অধিনায়ক ফেরেন ওয়ানেন্দু হাসারাঙ্গার বলে বিভ্রান্ত হয়ে। বলটি লিটন দাসের গ্লাভসে লেগে উইকেটের পেছনে ক্যাচ উঠে যায়।

আম্পায়ার অবশ্য আউট দেননি। শ্রীলংকানরা রিভিউ নিয়ে পেয়েছে উইকেট। লিটন অবশ্য আগেই সাজঘরের পথে হাঁটা শুরু করেন। ২৬ বলে ২৮ রান করে লিটনের বিদায়ের মধ্য দিয়ে ৫৩ রানে বাংলাদেশ হারায় পঞ্চম উইকেট।

লিটন ফিরেছেন ১০ম ওভারে পঞ্চম বলে। দুই বল আগে স্টাম্পে বল লাগলেও বেল না পড়ায় ভাগ্যক্রমে বেঁচে যান জাকের আলী।

৫৩ রানে ৫ উইকেট পতনের পর দলকে সম্মানজনক স্কোরে পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করেন জাকের আলি অনিক ও শামিম পাটোয়ারী। তারা ষষ্ঠ উইকেটে ৬০ বলে ৮৫ রানের জুটি গড়েন। তাদের কল্যাণে শেষ পর্যন্ত ১৩৯ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।

 

 

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit