বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনী ভিত্তি নিশ্চিতের দাবি জামায়াতের

আলমগীর মানিক,রাঙ্গামাটি
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯০ Time View

আলমগীর মানিক,রাঙ্গামাটি : সবার আগে জুলাই সনদ এর আইনগত ভিত্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ শাহজাহান। তিনি বলেন আমরা অবশ্যই নির্বাচন চাই, আর নির্বাচন চাই বলেই আমরা সকল আসনে প্রার্থী নিশ্চিত করেছি। কিন্তু নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে এবং তার আগে জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করতে হবে।

রাঙ্গামাটি জেলা জামাতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের এই কেন্দ্রীয় নেতা উপরোক্ত মন্তব্য করেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় জামায়াতের সম্মেলন কক্ষে এই রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি জেলা আমীর অধ্যাপক আবদুল আলীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই রোকন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোঃ জাফর সাদেক ও ২৯৯ নং রাঙ্গামাটি সংসদীয় আসনে জামায়াত মনোনীত  সংসদ সদস্য পদপ্রর্থী এডভোকেট মোখতার আহাম্মদ।

রাঙ্গামাটি জেলা জামাতের সেক্রেটারি মনসুরুল হক এর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, এসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল বারাকাত, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আলম ছিদ্দিকী, মোঃ নুরুল করিম মোঃ আবদুস সালাম  এবং রাংগামাটি পর্বত্য জেলার সকল থানা আমীর বৃন্দ।

সম্মেলনে রাঙ্গামাটি জেলা জামাতের সকল রোকনগন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যে কোন সময় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত, তবে সে জন্য নির্বাচনে সকল দলের জন্য সমতল মাঠ এবং সমান সুযোগ তৈরি করতে হবে। সকল দলের জন্য সমান সুযোগ তৈরি করে অতিদ্রুত নির্বাচন দেওয়ারো দাবি জানান তিনি।

রুকন সম্মেলনে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের নব নির্বাচিত জি এস এসএম ফরহাদ এর পিতা মাওলানা ফোরকান আহমদ উপস্থিত হয়ে সকল রুকনদেরকে মিষ্টিমুখ করান এবং এস এম ফরহাদ এর জন্য দোয়া কামনা করেন।

 

কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit