বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

ফিরলেন লিটন, চাপে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ Time View

স্পোর্টস ডেস্ক : দলকে বিপদে ফেলে সাজঘরে ফিরলেন লিটন দাসও। অধিনায়ক ফেরেন ওয়ানেন্দু হাসারাঙ্গার বলে বিভ্রান্ত হয়ে। বলটি লিটন দাসের গ্লাভসে লেগে উইকেটের পেছনে ক্যাচ উঠে যায়।

এশিয়া কাপের ১৭তম আসরের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচে জিতলে বাংলাদেশ সুপার ফোরে চলে যাবে। তবে হেরে গেলে আফগান পরীক্ষায় পাশ করতেই হবে, না হয় গ্রুপপর্ব থেকেই টাইগারদের বিদায় নিশ্চিত হয়ে যাবে। আসরের প্রথম ম্যাচে দুর্বল হংকংকে হারায় বাংলাদেশ।

শ্রীলংকার বিপক্ষে ইনিংসের প্রথম ওভারেই আউট হন তানজিদ হাসান তামিম। ইনিংসের প্রথম ওভারের প্রথম পাঁচ বলে কোনো রান করতে পারেননি তিনি। শেষ বলে সোজা ব্যাটে খেলার চেষ্টা করেন। টাইমিং মিস হওয়ায় বোল্ড হয়ে ফেরেন তানজিদ।

প্রথম ওভারে কোনো রান স্কোর বোর্ডে তোলার আগে তানজিদ আউট হওয়ায় দল চাপে পড়ে যায়। সেই চাপ থেকে দলকে উত্তরণের আগেই আউট হন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনও। তিনি দুশমন্ত চামিরার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন।

তাওহীদ হৃদয় আগের বলে ক্যাচ তুলে দিয়ে শ্রীলংকান অধিনায়ক চারিথ আসালাঙ্কা ক্যাচ মিস করায় রক্ষা পান। কিন্তু পরের বলে সজোরে ব্যাট চালিয়ে দৌড়ে ৩ রান নিতে গিয়ে রান আউট হন। ৪.৩ ওভারে দলীয় মাত্র ৯ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন হৃদয়। তার বিদায়ে চরম বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। দলকে উত্তরণের চেষ্টা করছেন অধিনায়ক লিটন দাস।

পঞ্চম ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমে দলের বিপদ আরও বাড়িয়ে দিলেন শেখ মেহেদি হাসান। ওয়ানেন্দু হাসারাঙ্গার অফ স্টাম্পের বাইরে পড়া বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন মেহেদি। গুগলি ডেলিভারিটি বুঝতেই পারেননি তিনি। বল ছোবল দেয় তার প্যাডে। শ্রীলংকার আবেদনে সাড়া দেন আম্পায়ার।

শনিবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। এই ম্যাচে একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদের জায়গায় খেলছেন শরিফুল ইসলাম।। 

 

 

কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit