বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

তাসকিনের সামনে সাকিব-মোস্তাফিজের সঙ্গী হওয়ার সুযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকারের দ্বারপ্রান্তে পেসার তাসকিন আহমেদ। আর ৪ উইকেট ঝুলিতে পুরলেই টি-টোয়েন্টিতে একশ উইকেটের মালিক বনে যাবেন তিনি। আজ (শনিবার) আবুধাবিতে এশিয়া কাপের ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। রাত সাড়ে ৮টায় আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। এই ম্যাচ দিয়েই সে মাইলফলকের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন বাংলাদেশের এই গতিতারকা।

বাংলাদেশের হয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একশ উইকেট পূর্ণ করেছেন স্পিনার সাকিব আল হাসান ও পেসার মোস্তাফিজুর রহমান।  ১২৯ ম্যাচে ১৪৯ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ শিকারি সাকিব। তালিকার দ্বিতীয় স্থানে আছেন পেসার মোস্তাফিজ। ১১৪ ম্যাচে ১৩৯ উইকেট নিয়েছেন তিনি।

২০১৪ সালের এপ্রিলে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে টি-টোয়েন্টি অভিষেকে ২৪ রানে ১ উইকেট নেন তাসকিন। এরপর ধারাবাহিক পারফর্ম করার সুবাদে বাংলাদেশের বোলিং বিভাগের নিয়মিত হয়ে যান তিনি। ৭৯ ম্যাচের ৭৭ ইনিংসে ২৭৬ দশমিক ৩ ওভার বল করে ৯৬ উইকেট শিকার করেছেন তিনি। তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিং ১৬ রানে ৪ উইকেট। ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে ২ ওভারে ১৬ রানে ৪ উইকেট শিকার করেছিলেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit