বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

ডোমারে ছাত্র জমিয়ত বাংলাদেশ এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ছাত্র জমিয়ত বাংলাদেশ এর কর্মী সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় প্রধান অতিথি হিসাবে সম্মেলনের উদ্বোধন করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব মাওঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

ছাত্র জমিয়ত ডোমার উপজেলা শাখার আহবায়ক হাফেজ সফিয়ার রহমানের সভাপতিত্বে সাবেক ছাত্র নেতা জাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে জেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওঃ রেজাউল করীম, সাধারণ সম্পাদক মাওঃ মুফতি আব্দুল্লাহ মঞ্জুর, ডোমার উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ শাহিনুর রহমান, ছাত্র জমিয়ত জলঢাকা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওঃ সিরাজ আহমাদ, জমিয়তে উলামায়ে ইসলাম জলঢাকা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওঃ জাফর আহমাদ, প্রধান বক্তা হিসাবে ছাত্র জমিয়ত জেলা শাখার সভাপতি এম রাজু রুহানী প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে হাফেজ সফিয়ার রহমানকে সভাপতি এবং মুহা ওয়ায়েজ কুরুনীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি প্রদান করেন জেলা ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit