বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

সাকিবের রেকর্ড কেড়ে নেওয়ার অপেক্ষায় লিটন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে আজ বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। দলটার বিপক্ষে কঠিন এক পরীক্ষা অপেক্ষা করছে দলের জন্য। তবে এই ম্যাচে বাড়তি নজর লিটন দাসের ওপরও থাকবে। দারুণ ছন্দে থাকা লিটন যে আজ সাকিব আল হাসানের রেকর্ড কেড়ে নেওয়ার অপেক্ষায় আছেন!

পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব পেয়ে দল জয় পাচ্ছিল না, তার ব্যাটও হাসছিল না। একেবারে যে হাসছিল না, তা নয়। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটা চল্লিশোর্ধ্ব ইনিংস ছিল, কিন্তু তাতে তার অ্যাপ্রোচ আর স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছিল। তার সঙ্গে পরের ইনিংসেই মুখ থুবড়ে পড়া জানান দিচ্ছিল, তিনি ঠিক ছন্দে ফেরেননি। পাকিস্তানের বিপক্ষে ইনিংসটা সেসব দোষে দুষ্ট ছিল না, তবে তাতেও দলও খুব একটা উপকৃত হয়নি, আমিরাত ম্যাচের মতো হারই জুটেছে কপালে।

লিটনের সেই বিধ্বংসী রূপের দেখা মিলল শ্রীলঙ্কার মাটিতে। ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ ৭৬ রানের একটা ইনিংস খেললেন ৫০ বল খেলে। বাংলাদেশও ৬ ম্যাচের জয়খরা কাটাল ওই রাতেই। সে রাতেই হয়তো লিটন অনুচ্চারে বলে উঠলেন, ‘আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ’! হয়তো বাংলাদেশও!

এরপর পাকিস্তান সিরিজটা ভালো কাটেনি লিটনের, তবে তখন মিরপুরের ওই উইকেট নিয়ে আলোচনাও কিন্তু কম হয়নি! সিলেটে পা রাখতেই অন্য লিটনের দেখা মিলল। নেদারল্যান্ডসের বিপক্ষে করলেন ৫৪*, ১৮* আর ৭৩। 

সেটা টেনে নিয়ে এলেন এশিয়া কাপেও। দল যখন হংকংয়ের বিপক্ষে বিপদের গন্ধ পাচ্ছিল, ঠিক তখন ৩৯ বলে ৫৯ রানের ইনিংস খেললেন। দলকে জয়ের খুব কাছাকাছি নিয়ে গিয়ে তবেই ফিরলেন। এই সবকিছুর শুরু যে শ্রীলঙ্কার বিপক্ষে খেলে হয়েছিল, সেই শ্রীলঙ্কার সামনেই আজ লিটন। এই ম্যাচের আগে তাই তার ওপরই নজর সবার।

লিটন চলতি বছরে দারুণ ছন্দে আছেন, সেটা বুঝতেই পারছেন। ২০২৫ সালে তিনি রান করেছেন ৪৭৬, স্ট্রাইক রেটটাও বেশ ভালো, ১৩৬.১৭। টেস্ট খেলুড়ে দলগুলোর ভেতরে তার চেয়ে বেশি টি-টোয়েন্টি রান নেই আর কারও। শেষ চার ইনিংসে তার ছন্দটা আরও ভালো চোখে পড়ছে। এই সময়ে তিনি একবারও পঞ্চাশের আগে আউট হননি।

আজও যদি ধারাটা ধরে রাখতে পারেন, তাহলে একটা রেকর্ড অপেক্ষা করছে তার জন্য। বর্তমানে তার রান ২৪৯৬। আর মাত্র ৫৬ রান করলে তিনি ভেঙে দেবেন সাকিব আল হাসানের এক রেকর্ড। এখন পর্যন্ত ২৫৫১ রান নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ টি-টোয়েন্টি রান সাকিবের। ছন্দ ধরে রাখতে পারলে সে রেকর্ডটা আজই ভেঙে দিতে পারেন লিটন। 

শেষ কিছু দিনে তিনি বাংলাদেশের টি-টোয়েন্টি ব্যাটিংয়ের মেরুদণ্ডই বনে গেছেন। তিনি রান করছেন মানেই যেন বাংলাদেশ হাসছে। সেই তিনি আজ শ্রীলঙ্কার বিপক্ষে সাকিবের রেকর্ডটা ভাঙুন আর নাই ভাঙুন, তার কাছে নিশ্চয়ই বড় কিছুর আশা নিয়ে বসে থাকবে দল, তা একরকম নিশ্চিত।

 

 

কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৩:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit