আন্তর্জাতিক ডেস্ক : দিবাকর দঙ্গল নামে একজন জেন-জি নেতা গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা এখনো নেতৃত্ব গ্রহণের (দেশের) মতো যোগ্য নই। নেতৃত্ব গ্রহণের জন্য যথেষ্ট পরিপক্ক হতে আমাদের সময় লাগবে। তবে আমাদের ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে।’
তরুণরা রক্তপাত চায় না উল্লেখ করে দিবাকর বলেন, ‘আমরা সংসদ ভেঙে দিতে চাই, কিন্তু সংবিধান বাতিল করতে চাই না।’ খবর এনডিটিভি’র। এর আগে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নেপালের আন্দোলনটি ‘সুবিধাবাদী অনুপ্রবেশকারীরা ছিনতাই করেছে’ বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।
কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:৫০