বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
আবারও ঘানার ডাকআউটের নেতৃত্বে কার্লোস কেইরোজ হাসপাতালে কৃষিমন্ত্রীর ক্ষোভ, ‘হারপিক নিয়ে আসেন আমি ক্লিন করবো’ ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সংবাদের ব্যাখ্যা পুলিশের আসামি বহনকারী পিকআপভ্যান উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ১০ বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ২জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ বাংলাদেশের কার্বন বাণিজ্যে বিপুল সম্ভাবনা দেখছে সিঙ্গাপুর ইউনিয়ন পরিষদসমূহে দলীয় প্রশাসক নিয়োগ অব্যাহত রাখায় জামায়াতের প্রতিবাদ ইরানে ‘যে কোনো সময়’ হামলা চালানোর হুমকি ট্রাম্পের আমাদের নজর এড়িয়ে ইরানিরা বাথরুমেও যেতে পারে না: ট্রাম্প বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ আসবেন কি না, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

‎হাতীবান্ধায় অটোরিকশা চালককে হত্যা, প্রধান আসামী গ্রেপ্তার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ Time View

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎‎লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাটের হাতীবান্ধায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক রায়ফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মাহফুজার রহমান মামুনকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাব।

‎বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়ক বিপ্লব কুমার এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন এলাকায় র‍্যাব-১৩ এবং র‍্যাব-৪ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে হাতীবান্ধা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

‎র‍্যাব সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট সকালে ভেলাগুড়ি ইউনিয়নের জামবাড়ি পাড়ার সতী নদীর তীরে নিখোঁজ রায়ফুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। তিনি নিখোঁজ হওয়ার দুই দিন পর তার লাশ পাওয়া যায়। এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে হাতীবান্ধা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা (নং-৫৫/৩৬১, তারিখ-২০/০৮/২০২৫, ধারা ৩০২/৩৭৯/৩৪ পেনাল কোড-১৮৬০) দায়ের করেন।

‎এই লোমহর্ষক ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে এবং গণমাধ্যমে তুমুল আলোচনা হয়। এরপর র‍্যাব-১৩ মামলাটির তদন্তভার গ্রহণ করে এবং নিবিড় গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় রংপুর র‍্যাব-১৩ সিপিএসসি ও সদর কোম্পানি এবং ঢাকার র‍্যাব-৪ মিরপুর ক্যাম্পের আভিযানিক দল যৌথ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. মাহফুজার রহমান মামুনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মামুন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর দলগ্রামের বাসিন্দা। র‍্যাব আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit