মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

শিশুদের টাইফয়েড প্রতিরোধে দুর্গাপুর স্বাস্থ্য বিভাগের সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : শিশুদের টাইফয়েড প্রতিরোধে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল মিলনায়তনে উপজেলার কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এ সংবাদ সম্মেলন হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহম্মদ রাফিউল ইসলাম তালুকদার, আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, মেডিকেল অফিসার দীপা সরকার, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) সুব্রত চক্রবর্তী।

এনিয়ে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাফিউল ইসলাম তালুকদার বলেন, আগামী ১২ অক্টোবর থেকে শিশুদের টাইফয়েড প্রতিরোধে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। ৯ মাস থেকে ১৫ বছর কম বয়সী শিশুদের এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিবি) টিকা দেওয়া হবে।

প্রথম পর্যায়ে ১২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর দুর্গাপুরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা দেয়া হবে। দ্বিতীয় পর্যায়ে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অস্থায়ী কেন্দ্রগুলোর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির শিশু ও প্রান্তিক পর্যায়ের সব শিশুদের টিকা দেয়া হবে। এ ভ্যাকসিন প্রহণের জন্য াধীবঢ়র.মড়া.নফ এ অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর টিকাকার্ড ডাউনলোড করে এর প্রিন্ট কপি নিয়ে টিকা কেন্দ্রে যেতে হবে। এ টিকাদান সফল করতে সাংবাদিক সহ দুর্গাপুরবাসীর সহযোগিতা কামনা করেছেন ডাঃ রাফিউল ইসলাম তালুকদার।

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit